Thursday, June 25, 2026

করোনায় ক্রমাগত মৃত্যু বেড়েই চলেছে ঢাকায়

Date:

Share post:

এখনও পর্যন্ত বাংলাদেশে করোনায় পাঁচ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে, এরমধ্যে ঢাকারই দুই হাজার ৭৭১ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকারই রয়েছে ১২ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত মোট মৃত্যু পাঁচ হাজার ৪৭৭ জনের মধ্যে ঢাকায় দুই হাজার ৭৭১ জন, চট্টগ্রামে এক হাজার ১০৭ জন, রাজশাহীতে ৩৫৯ জন, খুলনায় ৪৪৭ জন, বরিশালে ১৯৩ জন, সিলেটে ২৩৫ জন, রংপুরে ২৫০ জন এবং ময়মনসিংহে ১১৫ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন পুরুষ এবং আট জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ ঊর্ধ্ব আট জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনায় দুই জন, রংপুরে একজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন। তারা সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

আরও পড়ুন- আজ থেকে খুলল কামাখ্যা মন্দির, পরিক্রমা শুরু হলেও বন্ধ থাকবে মন্দিরের মূলদ্বার

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...