Tuesday, June 23, 2026

আজ থেকে খুলল কামাখ্যা মন্দির, পরিক্রমা শুরু হলেও বন্ধ থাকবে মন্দিরের মূলদ্বার

Date:

Share post:

সমস্ত বিধিনিষেধ মেনে আজ থেকে আংশিকভাবে খুলল কামাখ্যা মন্দির। পরিক্রমা শুরু হলেও, আপাতত বন্ধই থাকবে মূল মন্দির ও গর্ভগৃহ। মূল মন্দিরের ভিতরে পুজো চললেও, আপাতত সাধারণ মানুষের প্রবেশ নিষেধ।

অসমের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দির, ৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকবে। তবে নবরাত্রি ও দুর্গাপুজোর ক্ষেত্রে সময়ের পরিবর্তন হবে।

আরও পড়ুন : রাজস্থানের পর এবার যোগীরাজ্য, গুলিবিদ্ধ পুরোহিত

জানা গেছে, সমস্ত রকম পরীক্ষার পরেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে ভক্তদের। প্রথমেই নীলাচল পাহাড়ের নীচে থাকা স্বাস্থ্য শিবিরে অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে। তবে যদি কারোর তিন দিনের মধ্যে কোভিড পরীক্ষা হয়ে থাকে, সেই সার্টিফিকেট দেখালেও চলবে। ওপরে উঠে করোনার নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে ছিন্নমস্তা বা কামেশ্বর মন্দিরের সামনে অন্নক্ষেত্র অফিস থেকে সংগ্রহ করতে হবে প্রবেশ কার্ড।

থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজেশনের পরেই সামাজিক দূরত্ববিধি-সহ সব ধরণের সতর্কতা মেনে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে। মুখে মাস্ক বাধ্যতামূলক। তবে মন্দির চত্বরে ১৫ মিনিটের বেশি কেউ থাকতে পারবেন না।

করোনা আবহে দীর্ঘ সাত মাস বন্ধ ছিল কামাখ্যা মন্দির। এমনকি অম্বুবাচীর সময়েও খোলেনি মন্দির। তবে এতদিন মন্দির বন্ধ থাকলেও, ভিতরে নিয়ম করেই পুজো হয়েছে।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...