Monday, June 8, 2026

বাঘ কেন গো মাংস খাবে? গুয়াহাটি চিড়িয়াখানার সামনে প্রতিবাদ বিজেপি নেতার

Date:

Share post:

মানুষ তো নয়ই, পশুরাও গোমাংস খেতে পারবে না। এমনই দাবি নিয়ে গুয়াহাটি চিড়িয়াখানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা সত্যরঞ্জন বোরা। তাঁর দাবি, চিড়িয়াখানার বাঘ, সিংহ কাউকেই গোমাংস দেওয়া যাবে না। এজন্য সোমবার গুয়াহাটির চিড়িয়াখানার দরজা আটকে দাঁড়িয়ে থাকেন ওই বিজেপি নেতা ও তাঁর সমর্থকেরা।

সোমবার গুয়াহাটি চিড়িয়াখানার মাংসাশী আবাসিকদের জন্য তখন গাড়ি বোঝাই গোমাংস ঢুকছিল। সেই গাড়ি আটকে দেন সত্যরঞ্জনরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের আবেদনে হস্তক্ষেপ করে পুলিশ। হঠিয়ে দেয় প্রতিবাদীদের।

গোমাংস নিষিদ্ধ করার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন বোরা। জানান, ‘‌হিন্দু সমাজে আমরা গরু সংরক্ষণের দিকে গুরুত্ব দিই। কিন্তু চিড়িয়াখানায় এই গোমাংসই মাংসাশিদের খাওয়ানো হয়। কেন গরু?‌ অন্য কোনও পশুর মাংস কেন দেওয়া হচ্ছে না?‌’‌ প্রশ্ন তোলেন বোরা।

আরও পড়ুন- চিকিৎসায় সামান্য  সাড়া, বাইপ্যাপ সাপোর্ট খোলা হলেও বিপন্মুক্ত নন সৌমিত্র

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...