Saturday, June 20, 2026

মুক্তি পেলেন লিবিয়ায় অপহৃত সাত ভারতীয়

Date:

Share post:

ভারতের বিদেশ মন্ত্রকের তৎপরতায় লিবিয়ায় অপহৃত সাতজন ভারতীয় নাগরিক মুক্তি পেয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, গত ১৪ সেপ্টেম্বর লিবিয়ার অ্যাসওয়ারিফ থেকে অপহৃত হন অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাত ও উত্তরপ্রদেশের সাত বাসিন্দা। অপহরণের সময় তাঁরা ভারতের বিমান ধরার উদ্দেশে ত্রিপোলি বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। লিবিয়ায় ভারতের কোনও রাষ্ট্রদূত নেই। তাই প্রতিবেশী দেশ টিউনিশিয়ার রাষ্ট্রদূত পুনিত রয় কুন্দল বিষয়টিতে হস্তক্ষেপ করেন। ওই ভারতীয়রা ব্রেগা এলাকায় নিজেদের সংস্থার অধীনে এখন রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা অল শোলা অল মুদিয়া নামে একটি সংস্থার হয়ে কাজ করতে লিবিয়া গিয়েছিলেন।

আরও পড়ুন- এবার কারা পেলেন অর্থনীতিতে নোবেল?
অপহৃত ভারতীয়দের মুক্তিতে বড় ভূমিকা পালন করেন টিউনিশিয়ায় ভারতের রাষ্ট্রদূত পুনিত রয় কুন্দল। তিনি ওই মুক্তি পাওয়া সাত ভারতীয়ের সঙ্গে নিজে ফোনে কথা বলেন। তাঁরা প্রত্যেকেই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সাতজনের দেশে ফেরার ব্যাপারে প্রক্রিয়া শুরু হয়েছে। খুব দ্রুত তাঁদের ফিরিয়ে আনা হবে ভারতে। গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করায় ও অপহৃতদের মুক্তির ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ায় লিবিয়া প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারত। অপহৃতদের মুক্তির ব্যাপারে সহায়তা করে স্থানীয় কিছু উপজাতির মানুষও। তাঁদেরও ধন্যবাদ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...