Saturday, April 4, 2026

শত্রুঘ্ন সিনহা, শরদ যাদবের ছেলেমেয়েরা বিহারে মহাজোটের প্রার্থী

Date:

Share post:

বাবারা নামী রাজনীতিবিদ। নরেন্দ্র মোদি ও নীতীশ কুমারের বিরোধী। কিন্তু তাঁরা সরাসরি থাকছেন না নির্বাচনী ময়দানে। তবে তাঁদের হয়ে ব্যাটন ধরবেন তাঁদের ছেলেমেয়েরা। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় রাজনীতির দুই পরিচিত মুখ শত্রুঘ্ন সিনহা ও শরদ যাদবের ছেলে ও মেয়ে এবার মহাজোটের প্রার্থী হচ্ছেন। দুজনেই দাঁড়াবেন কংগ্রেস প্রার্থী হিসাবে।

আরও পড়ুন- ক্রমশ বাড়ছে উত্তেজনা, সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ শি জিনপিংয়ের

বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা ঘোষিত মোদি বিরোধী। গত বছর বিজেপি ছেড়ে কংগ্রেসে এসে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরে যান। এবার তাঁর ছেলে লব সিনহা কংগ্রেসের টিকিটে মহাজোটের প্রার্থী হয়ে লড়বেন। সম্ভবত বিহারের বাঁকিপুর আসনে তিনি প্রার্থী হচ্ছেন। অন্যদিকে জেডিইউর প্রতিষ্ঠাতা সদস্য ও বিহারে মহাজোটের অন্যতম রূপকার শরদ যাদবের মেয়ে সুভাষিনী রাজ রাও গতকালই যোগ দিয়েছেন কংগ্রেসে। তাঁকে দল বিহারিগঞ্জ আসনে প্রার্থী করতে পারে বলে শোনা যাচ্ছে। দুই নামী রাজনীতিবিদের পুত্র-কন্যারা বাবাদের ছায়া হয়ে ভোটের ময়দানে কতটা দাগ কাটতে পারেন সেটাই দেখার।

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...