Tuesday, June 23, 2026

পাটুলির এক বাড়ি থেকে মা-ছেলের দেহ উদ্ধার

Date:

Share post:

পাটুলির কানুংগো পার্কের একটি বাড়ি থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার হল। মৃত দু’জনের নাম মঞ্জুশ্রী মিত্র (৮৮) ও শুভময় মিত্র (৫০)। পুলিশ সূত্রে খবর, মায়ের পচাগলা দেহ উদ্ধার হয় ঘর থেকে। অন্যদিকে, ছেলের ঝুলন্ত দেহ মেলে বাড়ির বাথরুম থেকে। এই জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লেক মার্কেটে শুভময় মিত্রর একটি দোকান ভাড়া নেওয়া ছিল। সম্প্রতি তা হাতছাড়া হয়। তারপর কলকাতা পুরসভায় চুক্তির ভিত্তিতে কর্মরত ছিলেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, ধার-দেন সহ বিভিন্ন সমস্যার জেরে শুভময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাটুলি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে ধাক্কা রিপাবলিক টিভির, মামলা শুনলই না কোর্ট

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...