Monday, April 13, 2026

দেশের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া প্রয়াত

Date:

Share post:

দেশের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া প্রয়াত হলেন৷ তাঁর মেয়ে রাধিকা গুপ্ত জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ঘুমের মধ্যেই মারা গিয়েছেন ৯১ বছরের ভানু আথাইয়া৷

বেশ কিছুদিন যাবৎ নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। প্রায় ৮ বছর আগে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। বিগত ৩ বছর যাবৎ শয্যাশায়ী ছিলেন ভানু৷ শরীরের একাংশ অসাড় হয়ে গিয়েছিলো। দক্ষিণ মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ছবি ‘গান্ধী’ ছবির কস্টিউম ডিজাইনের জন্য বিশিষ্ট এই ফ্যাশন ডিজাইনার ১৯৮৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতেছিলেন৷ তিনিই ছিলেন দেশের প্রথম অস্কারজয়ী৷

পঞ্চাশের দশক থেকে প্রায় ১০০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন ভানু আথাইয়া৷ ‘সিআইডি’ ছিল তাঁর প্রথম ছবি। এর পরে একে একে ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি অওর গুলাম’, ‘তিসরি মঞ্জিল’, -এ তাঁর কাজ নজর কাড়তে শুরু করে। দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন ভানু, ‘লেকিন’ ও ‘লগান’ ছবির জন্য। ‘গান্ধী’ ছবির জন্য প্রথম অস্কারজয়ী ভারতীয় হিসেবে নজির সৃষ্টি করেন শিল্পী।

আরও পড়ুন- অভিষেকের টোটকায় ২৪ ঘন্টার মধ্যে ঐক্যবদ্ধ হুগলি তৃণমূলের ছবি

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...