Saturday, March 14, 2026

চার তৃণমূল নেতার পাশে দাঁড়িয়ে অখিল গিরি বললেন, সাসপেনশন অবৈধ

Date:

Share post:

কোভিডে সুস্থ হয়ে শুভেন্দু অধিকারী আজ নিজের জেলায় ঢুকছেন। সে নিয়ে প্রচার-পর্ব চোখে পড়ার মতো। এই প্রচার পর্বে দলহীন প্রচারের অভিযোগের মাঝেই চার তৃণমূল নেতার বহিষ্কার নিয়ে
অখিল গিরির সঙ্গে দ্বৈরথ চোখে পড়ছে সকলের।

দলীয় নির্দেশ অমান্য করায় নন্দীগ্রাম এক ব্লকের কেন্দ্রে কেন্দামারি পঞ্চায়েত প্রধান নির্বাচিত হওয়ায় মনসুরা বেগম, তার স্বামী তথা ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য শেখ শাহাবুদ্দিন সহ ৪জনকে সাসপেন্ড করেছিল ব্লক তৃণমূল কংগ্রেস। লক্ষ্যণীয় বিষয় হলো ওই চার সাসপেন্ড হওয়া নেতার পাশে দাঁড়িয়েছেন অধিকারী পরিবারের বিরোধী শিবির বলে পরিচিত অখিল গিরি। ইতিমধ্যেই রামনগরের এমএলএ এবং জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অখিল গিরির সঙ্গে সাসপেন্ড হওয়া চারজন দেখা করেন। অখিল তাদের সঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কথা বলিয়ে দেন। অখিল গিরির শিবিরের বক্তব্য, রাজ্য নেতৃত্বের অনুমোদন ছাড়া ব্লক কিংবা জেলা নেতৃত্ব কাউকে সাসপেন্ড বা বহিষ্কার করতে পারে না। ফলে এই ৪ জনের সাসপেনশন অবৈধ।

সাসপেন্ড হওয়া শেখ শাহাবুদ্দিন বলেছেন একাধিকবার শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি কথা বলতে চেয়েছেন। কিন্তু যোগাযোগ করতে না পেরে অখিল গিরির সঙ্গে কথা বলেন।
দেখার বিষয় আজ নিজের জেলায় প্রবেশের পর শুভেন্দু কী বলেন! তবে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, সহজ জিনিসকে জটিল করার অর্থ হয় না। সবটাই মিডিয়ার কাজ৷ পূর্ব মেদিনীপুরে দল শক্তিশালী ছিল, আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন-বিজেপিতেই তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী ? জল্পনা চরমে

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...