Wednesday, April 8, 2026

কাল উত্তরবঙ্গে বিজেপি সভাপতি, নাড্ডার চ্যালেঞ্জ দলাদলিতে দীর্ণ বিজেপি

Date:

Share post:

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের বিজেপির দারুন ফল হলেও বিধানসভায় তার ছাপ কতোটা পড়বে, সে নিয়ে বিজেপির মধ্যেই সংশয় রয়েছে। কারণ, উত্তরবঙ্গে বিজেপির একাধিক গোষ্ঠী। নব্য ও পুরানোদের রেষারেষির জেরে উত্তরের সব জেলায় গোলমাল চলছে দলের অন্দরে। সেই কোন্দল চাপা দিতে উত্তরের জেলায় যুযুধান সব গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা নাড্ডার।

বিজেপির একটি সূত্রের খবর, নেতাদের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ দিল্লির নেতাদের কাছেও গিয়েছে। তা নিয়েও কথা বলবেন নাড্ডা। শুধু তাই নয়, দার্জিলিংয়ের আলাদা রাজ্যের দাবি সমর্থন করলে সমতলে যে বহু আসন হাতছাড়া হতে পারে সেটাও নাড্ডার কাছে খবর রয়েছে। তাই কী করণীয়, সেটা ঠিক করতেও পাহাড় ও সমতলের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

সোমবার শিলিগুড়িতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিজেপি। সূত্রের খবর আগামীকাল সকালে দিল্লি থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে নামবেন জেপি নাড্ডা। এর পরেই তিনি শিলিগুড়ি নৌকাঘাট এ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সরাসরি তিনি শিলিগুড়ি থানা মোড়ের কাছে একটি মন্দিরে পুজো দেবেন। এরপর সেবক রোডের একটি হোটেলে দলীয় কর্মীসভা করবেন। আগামীকাল জেপি নাড্ডার পাশাপাশি বিজেপি আয়োজিত এই কর্মী সভায় থাকছেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ অন্যান্যরা বিজেপির নেতারা।

আরও পড়ুন- জাদেজার বিশাল ছক্কা স্টেডিয়ামের বাইরে! হদিশ নেই বলের

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...