Wednesday, April 1, 2026

পুজোয় পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স-হাসপাতালে বেডের ব্যবস্থা: সিদ্ধান্ত নবান্নের বৈঠকে

Date:

Share post:

পুজোর সময় ভিড়ের কারণে বাড়তে পারে কোভিড সংক্রমণ- এমনই আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে পুজোর সময় কী ধরনের সর্তকতা নিতে হবে সে বিষয়ে জরুরি ভিত্তিতে নবান্নে বৈঠক করলেন উচ্চপদস্থ আধিকারিকরা। সোমবার, এই বৈঠকে ফোনে বিস্তারিত নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত হয়, পুজোর সময় পর্যাপ্ত অ্যাম্বুলেন্স এবং হাসপাতালে বেডের ব্যবস্থা রাখতে হবে । যাতে আশঙ্কা সত্যি করে মারণ ভাইরাস ছড়িয়ে পড়লে দ্রুত চিকিৎসা করা যায়।

করোনা পরিস্থিতিতে দুর্গাপুজোর সময় বিপুল জন সমাগম হতে পারে। ছড়াতে পারে সংক্রমণ। পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স ও হাসপাতালে বেডের ব্যবস্থা করতে স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, ডিজি, নিরাপত্তা উপদেষ্টা। ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা ও হাওড়া কর্পোরেশনের কমিশনাররা। ভিডিও কনফারেন্সে ছিলেন বৈঠক যোগ দেন বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ কমিশনাররা। বৈঠকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে নজর দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : হাইকোর্টের ঐতিহাসিক রায়: এবার বাংলার পুজো মণ্ডপে NO ENTRY

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...