Wednesday, June 3, 2026

নবান্ন অভিযানে অস্ত্র-সহ ধৃত বলবিন্দরকে জামিন, খারিজ অস্ত্র আইন

Date:

Share post:

১১ দিন পরে জামিন পেলেন নবান্ন অভিযান অস্ত্র-সহ ধৃত বলবিন্দর সিং। সোমবার, দুপুরে তাঁকে হাওড়া আদালতে পেশ করা হয়। নবান্ন অভিযানে হাওড়া ময়দান থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য প্রিয়াংশু পান্ডের দেহরক্ষী বলবিন্দর সিংকে। এদিন আদালতে যায় বলা হয়, যেহেতু বলবিন্দরের আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স ছিল, সুতরাং তাঁর বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ লাঘু হয় না। ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।

৯দিন পর শুক্রবার প্রাক্তন জওয়ান বলবিন্দর সিংকে মুক্ত করতে রাজি হয় রাজ্য পুলিশ। তার আগে স্বামীর মুক্তির দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করেন বলবিন্দরের স্ত্রী করমজিৎ কউর। স্বামীকে না ছাড়লে, ছেলেকে নিয়ে নবান্নের সামনে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তারপর শুক্রবার রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের বৈঠকের পর জানানো হয় বেআইনি অস্ত্র রাখা সহ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করণজিৎ কউরের জন্য পুজোর উপহার পাঠান। সেটা পেয়ে তিনি আপ্লুত বলে জানান বলবিন্দরের স্ত্রী। সোমবারই জামিনে মুক্তি পেলেন বলবিন্দর।

আরও পড়ুন-ফ্ল্যাটে মদ-যৌনকর্মী নিয়ে আসর, মৃত কুখ্যাত দুষ্কৃতী, ধৃত পুলিশ-সহ ৩

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...