Saturday, April 4, 2026

করোনা আক্রান্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ ১১

Date:

Share post:

এবার করোনা পজিটিভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। একইসঙ্গে তাঁর রিপোর্টও পজিটিভ এসেছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় চত্বরের ২ চিকিৎসক সহ ১১ জনের শরীরে ভাইরাস থাবা বসিয়েছে। তার জেরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো বিশ্ববিদ্যালয়। সংক্রমণ রুখতে স্যানিটাইজ করা হবে বিশ্বভারতী চত্বর।

জানা গিয়েছে, দিনকয়েক আগে উপাচার্যের গাড়ির চালক ভাইরাসে আক্রান্ত হন। এরপরই উপাচার্য ও কর্মসচিবের অফিস সিল করা হয়। এরই মধ্যে উপাচার্যের অফিসের কয়েকজনের উপসর্গ দেখা দেয়। উপাচার্য, ভারপ্রাপ্ত কর্মসচিব-সহ বিশ্বভারতী বিভিন্ন দফতরের প্রায় ১৫০ কর্মীর করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন পিয়ারসন হাসপাতালে সংশ্লিষ্টদের নমুনা পরীক্ষা করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, উপাচার্য এবং তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। পাশাপাশি হাসপাতাল জানিয়েছে, ২ চিকিৎসক সহ ১১ জন আক্রান্ত হয়েছেন। এই আবহে বিশ্ববিদ্যালয় খোলার ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে হস্টেলে থাকা পড়ুয়াদের মধ্যেও। সূত্রের খবর, ধাপে ধাপে তাঁদেরও নমুনা পরীক্ষানো করানো হবে।

আরও পড়ুন:কোভিডজয়ীদের জন্য ‘রিকভারি ক্লিনিক’ চালু অ্যাপোলোতে

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...