Friday, March 27, 2026

প্রত্যেকটি পুজো মণ্ডপ হোক কনটেনমেন্ট জোন- শুনানিতে মন্তব্য হাইকোর্টের

Date:

Share post:

প্রত্যেকটি পুজো মণ্ডপ হোক কনটেনমেন্ট জোন। সেখানে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হোক। পুজো মামলার শুনানিতে মন্তব্য করল হাইকোর্ট। একইসঙ্গে বলা হয়েছে, নির্দিষ্ট সংখ্যক পুজো উদ্যোক্তাদের মণ্ডপে ঢোকার অনুমতি থাকা বাঞ্ছনীয়। সংবাদমাধ্যমে ভিড়ের ছবি উদ্বেগজনক। পুজোর সময় কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে? পুজো নিয়ে মামলায় জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। পুজোর অনুদান সংক্রান্ত মামলার শুনানিতে রোজই রাজ্যকে ভর্ৎসনা করছে কলকাতা হাইকোর্ট। সোমবারের শুনানিতে লোকসমাগম নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। এদিন আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বলা হয়, সরকারি গাইডলাইনে সদিচ্ছা থাকলেও, বাস্তবায়নের ক্ষেত্রে ফাঁক রয়ে যাচ্ছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের পক্ষ থেকে কোনও প্রস্তাব আসেনি।

এখানে হাইকোর্ট বলে, যেখানে চিকিৎসক এবং বিশেষজ্ঞরা পুজোর সময় সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে, পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না, সেখানে কীভাবে পুজোর অনুমতি দেওয়া হচ্ছে? প্রশ্ন তুলেছে আদালত।

দু-তিন লক্ষ মানুষকে কীভাবে নিয়ন্ত্রণ করবে কয়েক হাজার পুলিশ? প্রশ্ন তোলেন বিচারপতি। রাজ্যকে সুনির্দিষ্ট গাইডলাইন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। দুপুর দুটোয় পুজো মামলার রায় দান করা হবে।

আরও পড়ুন-ফের শিরোনামে যোগী রাজ্য, মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ দলিত তরুণীকে

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...