Friday, April 3, 2026

‘আপনারা সাবধানে থাকুন’, চিঠিতে সহকর্মীদের উদ্দেশে বার্তা পুলিশ কমিশনারের

Date:

Share post:

বাড়িতে বাবা যেমন সবার মাথার ওপর ছাতার মতন, নিজের সহকর্মীদের কাছে তিনিও তাই। নিজের টিমের প্রতি তিনি অত্যন্ত যত্নশীল। আর এখানেই অন্য সকলের থেকে আলাদা কলকাতার পুলিশ কমিশনার তথা আইপিএস অনুজ শর্মা।

কিছুদিন আগে তিনি নিজে আক্রান্ত হয়েছিলেন করোনায়। হোম আইসোলেশনে থাকাকালীন সহকর্মীদের খোলা চিঠি লিখেছিলেন। তাঁদের আতঙ্কিত না হয়ে সাবধানে থাকা, সতর্কতার সঙ্গে কর্তব্য পালনের কথা বলেছিলেন। সেই তিনি আবারও চিঠি লিখলেন।

আরও পড়ুন : রায় বিবেচনায় হাইকোর্টে রিভিউ পিটিশন ফোরাম ফর দুর্গোৎসবের

চিঠির বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। দুর্গাপুজোয় শহর কলকাতার নিরাপত্তার দায়িত্ব বর্তায় কলকাতা পুলিশের ওপর। দিন রাত এক করে তাঁরা নিরলস পরিশ্রম করে চলেন। কিন্তু এবছর সংকটের মধ্যে দিয়ে উৎসবের উদযাপন। তাই কর্তব্য পালন করতে গিয়ে কোনও পুলিশ কর্মী যেন নিজেদের প্রতি অবহেলা না করেন, চিঠিতে বারবার সেই কথাই মনে করিয়ে দিয়েছেন নগরপাল।

তিনি জানিয়েছেন, গত ৭ মাস ধরে লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত শাখায় সুরক্ষা সরঞ্জাম পাঠানো হচ্ছে। সকলের জন্য পর্যাপ্ত N-95 মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, ফেস শিল্ড, আর্মলেট ও স্যানিটাইজার আছে। কেউ যেন এগুলো ছাড়া রাস্তায় না বের হন। বিভাগীয় ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই সুরক্ষা সরঞ্জাম পেতে কোনও পুলিশকর্মীর অসুবিধা না হয়।

চিঠিতে তিনি উল্লেখ করতে ভোলেননি তাঁর সহকর্মীদের আত্মত্যাগের কথা। জানিয়েছেন, গত ৭ মাস ধরে পুলিশ যেভাবে করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে, তার জন্য তিনি কমিশনার হিসেবে গর্ববোধ করেন। উল্লেখ্য, কাজের কারণেই বহু পুলিশ কর্মী করোনা সংক্রমিত হয়েছেন, প্রাণহানিও ঘটেছে কয়েকজনের। পুলিশ কমিশনার নিজেও আক্রান্ত হয়েছিলেন। তবে উপসর্গহীন হওয়ায় তিনি হোম আইসোলেশনে থাকাকালীন কাজ করেছিলেন।
সবশেষে সহকর্মীদের পরিবারের প্রতি শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার নগরপাল।

আরও পড়ুন : ফের রণক্ষেত্র উপত্যকা, জঙ্গিদের গুলিতে শহিদ এক পুলিশ অফিসার

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...