Wednesday, June 24, 2026

দশমীর মধ্যেই লক্ষ্মীলাভ, বোনাসের টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা

Date:

Share post:

করোনা মহামারি পরিস্থিতিতে এবছর উৎসবের মরসুমে বোনাসের টাকা মিলবে কিনা তা নিয়ে সংশয় ছিল। অবশেষে বুধবার কেন্দ্র ঘোষণা করল, বিজয়া দশমীর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বোনাসের টাকা দেওয়া হবে।

আরও পড়ুন : ‘আইটেম’ মন্তব্যে ক্ষুব্ধ রাহুল, ক্ষমা চাইতে নারাজ কমল
২০১৯-২০ আর্থিক বছরের এই বোনাস পাবেন প্রায় ৩০ লক্ষ ৬৭ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর বুধবার একথা জানান।দেশ জুড়ে উৎসবের মরসুমের শুরুতেই লক্ষ্মীলাভের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। তার পরেই মন্ত্রী বোনাস প্রাপ্তির খবর জানান। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই বোনাস দিতে সরকারের খরচ হবে ৩৭৩৭ কোটি টাকা। মন্ত্রী জানান, ২০১৯-২০ সালের জন্য উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত ও উৎপাদনের সঙ্গে সম্পর্কহীন বোনাস দেওয়া হবে। এর ফলে ৩০ লক্ষের বেশি নন গেজেটেড কর্মী লাভবান হবেন। রাজকোষ থেকে খরচ হবে ৩৭৩৭ কোটি টাকা। বিজয়া দশমীর আগেই বোনাসের টাকা দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : পঞ্চমীর বিকেলে চমক! গোর্খা ভবনের সামনে বিমল গুরুং

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...