Friday, June 26, 2026

‘মধ্যিখানে মধ্যবিত্ত’, করোনা ও পুজোর মাঝে ফের মানুষের দুর্দশার কথা শোনালেন রুদ্র

Date:

Share post:

‘দাদা আমি সাতে পাঁচে থাকি না!’ এভাবেই করোনা ও লকডাউন পরিস্থিতিতে মধ্যবিত্ত শ্রেণীর দুর্দশার কথা তুলে ধরেছিলেন রুদ্রনীল। কবিতার নাম ছিল ‘ভালো আছি, ইতি মধ্যবিত্ত’। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল রুদ্রনীলের পাঠ করা সেই কবিতার ভিডিও। দীর্ঘ বিরতির পর ফের মধ্যবিত্তের হয়ে কলম ধরলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। করোনা ও পুজোর আবহে লিখে ফেললেন আরও এক কবিতা ‘মধ্যিখানে মধ্যবিত্ত’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে রুদ্রনীলের এই কবিতা। যেখানে করোনা পরিস্থিতি, দুর্গাপুজো, হাইকোর্টের নো-এন্ট্রির সঙ্গে ফুটে উঠেছে মধ্যবিত্ত বাঙালির এক করুণ মুখের ছবি।

আরও পড়ুন: “আনন্দ হোক সামাজিক দূরত্ব মেনে, দূর হোক করোনা”! শহরবাসীকে বার্তা ববির

সম্প্রতি শহরের দূর্গা মন্ডপ গুলিতে নো এন্ট্রি লাগানোর নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। শহরজুড়ে আবেগ বনাম অসুখের যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বের মাঝে পড়ে রুদ্রর কবিতায় উঠে এসেছে মধ্যবিত্ত বাঙালির দুর্দশা। করোনা পরিস্থিতিতে অর্ধেক বেতনে জীবন কাটানো মধ্যবিত্তের এ বছর পুজোয় জোটেনি বোনাস। পরিবারকে খুশি করতে তাই ধার হয়ে গিয়েছে পুজোয়। কবিতার ছত্রে ছত্রে ফুটে উঠেছে, মুখ বুজে হাসির মুখোশ পরে দিন কাটানো সেই মানুষগুলোর কথা। পেটের টানে কিভাবে তারা করোনা ভীতি উড়িয়ে বাদুড়ঝোলা বাসে যাতায়াত করছে নিত্যদিন। শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব। রুদ্রর কথায়, সব জেনে বুঝেও, মানুষের এহেন অসচেতনতার মূল কারণ শূন্য পকেট। পাশাপাশি অনিশ্চয়তার এই দুর্গোৎসব প্রসঙ্গে রুদ্র আরও বলেন, ‘হাইকোর্ট যদি রায়টা আগেই দিত, বেঁচে যেত টাকা টিকে যেত সংসার।’

শুনুন রুদ্রনীল ঘোষের পাঠ করা সেই কবিতা…

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...