Thursday, May 28, 2026

ষষ্ঠীর সকালেই শহরের বুকে ভয়াবহ বাইক দুর্ঘটনা, আশঙ্কাজনক ২

Date:

Share post:

ষষ্ঠীর সকালেই শহর কলকাতার জন্য দুঃসংবাদ। ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই যুবক। আজ, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ বালিগঞ্জ বিজন সেতুতে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বেপরোয়া গতিতে কসবার দিক থেকে গড়িয়াহাটের দিকে ঝড়ের গতিতে ছুটে যাচ্ছিল একটি মোটরবাইক। বাইকে ছিল দুই যুবক। বিজন সেতুর ওপর আচমকাই তাঁদের বাইকটি স্কিড করে সোজা ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।

বৃষ্টির কারণে আগে থেকেই রাস্তা পিচ্ছিল ছিল। বাইকের গতি অস্বাভাবিক বেশি থাকার কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে স্কিড করে। বেশ কয়েক মিটার দূরে ছিটকে পড়ে দুই আরোহী। জানা গিয়েছে, সোজা ডিভাইডারের উপর ছিটকে পড়ায় একজনের মাথা থেঁতলে গিয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। অন্যজন গুরুতর আহত।

দুই যুবককে রক্তাক্ত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ওই দুই যুবক। পুলিশ তাঁদের বাড়ির লোককে খবর দিয়েছে।

সূত্রের খবর, পঞ্চমীর রাতে বাইকে করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ওই দুই যুবক। সারারাত শহরের বিভিন্ন প্রান্তে ঠাকুর দেখে তাঁরা। সম্ভবত মদ্যপানও করেছিলেন ওই দুই যুবক। সেই অবস্থাতেই বাইক চালাচ্ছিলেন। যার জেরেই এই দুর্ঘটনা।

আরও পড়ুন:চিকিৎসায় বিশেষ উন্নতি হয়নি সৌমিত্রের, বাড়ছে অস্থিরতাও

Related articles

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...