Friday, April 3, 2026

তোলাবাজি, গোষ্ঠীবাজি, দলবদলুদের দাপট, পুজোর আগেই যুব মোর্চা ভাঙতে চেয়েছিলেন দিলীপ

Date:

Share post:

বিজেপি যুব মোর্চার জেলা কমিটিগুলিকে সাসপেন্ড করে দেওয়ার খবর ছিল না খোদ মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের কাছে। সৌমিত্র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? বিজেপির অন্দরের খবর বেশ কয়েকটি জেলা নিয়ে রিপোর্ট আসতে শুরু করে দিলীপের কাছে। এ নিয়ে বিরক্ত ছিলেন দিলীপ। মূলত অভিযোগ কী ছিল?
১. জেলাস্তরে এক নেতার সঙ্গে আর এক নেতার রেষারেষি। প্রকাশ্যে একে অন্যের বিরুদ্ধে বিষোদগার করছেন। দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে।

২. কমিটিগুলিতে আদি বিজেপি কর্মীরা উপেক্ষিত থাকছিল। প্রাধান্য পাচ্ছিল দলবদলুরা। যা অনেকেই মানতে পারেননি।

৩. অনেক জেলা নেতার বিরুদ্ধে তোলাবাজি এবং টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল

৪. অভিযোগ মূলত চার-পাঁচটি জেলা নিয়ে। জেলাগুলি হলো বারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আসানসোলন, বাঁকুড়া। এদের জন্যই মূলত সব জেলার উপরে কোপ।

পুজোর আগেই জেলাগুলোর খোলনলচে বদলে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতি এবং দিলীপ ঘোষের অসুস্থতা এবং পুজোর কারণে পিছিয়ে দেওয়া হয়। পুজো শেষ হলেই আগামী সপ্তাহে বৈঠকে বসে নতুন করে কমিটি করা হবে।

আরও পড়ুন- র-এর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী ওলির গোপন বৈঠক ঘিরে চাঞ্চল্য

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...