Wednesday, April 1, 2026

যা পূরণ করতে পারব, সেই প্রতিশ্রুতি দেব- ইস্তেহারে দাবি তেজস্বীর

Date:

Share post:

নির্বাচনে জিততে এমন প্রতিশ্রুতি দেব না, যা কোনও দিন পূরণ করতে পারব না- শনিবার আরজেডি-র নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে জানালেন তেজস্বী যাদব। রাষ্ট্রীয় জনতা দলের এবারের বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালু পুত্র। নীতীশ কুমারের প্রবল প্রতিপক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন এই তরুণ রাজনীতিবিদ।

শনিবার সাংবাদিক বৈঠক করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। সেখানেই তিনি বলেন, “চাইলেই ১ কোটি চাকরির প্রতিশ্রুতি দিতে পারতাম, কিন্তু জানি তা সম্ভব নয়”। রাজনৈতিক মহলের মতে, শাসক-শিবিরের ছক বুঝতেই বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশে দেরি করেছে আরজেডি।

আরও পড়ুন : দাবি মানেনি নির্যাতিতা, গণধর্ষণের ভিডিও ভাইরাল করল অভিযুক্তরা!

তবে, নির্বাচনী ইস্তেহারে একেবারেই যে প্রতিশ্রুতি নেই তা নয়। তেজস্বী যাদবের কথায়, বিধানসভা নির্বাচনে জিতলে রাজ্যের ১০ লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করবে তাঁদের সরকার। এমনই প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী। আসন্ন ভোটে বিহারবাসী তাঁদের সমর্থন করলে ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলি একে-একে পূরণ করা হবে বলেও জনিয়েছেন তিনি। “জিতে ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ইস্তেহারে দেওয়া ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি যেন পূরণ করতে পারি।’’

আরও পড়ুন : লালু বেরোবেন ৯ নভেম্বর, পরদিন নীতীশের বিদায়, খোঁচা তেজস্বীর

দিন কয়েক আগেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা দলের নেত্রী নির্মলা সীতারমণ। বিহারে ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীর জন্য ১৯ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। একইসঙ্গে বিজেপির ইস্তেহারে রাজ্যে বিনামূল্যে করোনা টিকা প্রয়োগেরও প্রতিশ্রুতি রয়েছে। যা ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে বিজেপির কর্মসংস্থানের প্রতিশ্রুতিকেই মাত দিতে চাইছে আরজেডি।

Related articles

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে...