Friday, June 26, 2026

পাচারের আগেই ২০ কোটি টাকার হেরোইন আটক ওয়াটগঞ্জে, গ্রেপ্তার ২

Date:

Share post:

পণ্য বোঝাই গাড়িতে পাচার করা হচ্ছিলো ২০ কোটি টাকার হেরোইন৷ মাদক বিক্রেতাদের হাতে পৌঁছানোর আগেই বাজেয়াপ্ত করা হয়েছে ওই হেরোইন । গ্রেফতার করা হয়েছে দু’জনকে ।

মাদক পাচার হতে চলেছে, গোপন সূত্রে এমন খবর পান STF গোয়েন্দারা৷ তৎক্ষণাৎ গার্ডেনরিচ রোডে শুরু হয় নজরদারি৷ মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে বাজেয়াপ্ত করা হয় ২০ কোটির হেরোইন৷

আরও পড়ুন : মহাষ্টমীর সন্ধ্যায় রাজ্যপাল যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি
STF সূত্রে খবর, ওয়াটগঞ্জ থানা এলাকার গার্ডেনরিচ রোডে একটি টাটা ৭০৯ গাড়িতে ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্য । গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিতে তল্লাশি চালান গোয়েন্দারা। প্রাথমিকভাবে শুধু পণ্যই উদ্ধার হয় । কিন্তু গোয়েন্দাদের কাছে খবর ছিল, গাড়ির চেসিসের উপর আছে গোপন চেম্বার৷ সেই চেম্বার খুলতেই বেরিয়ে পড়ে ৪ কেজি হেরোইন ।

গোয়েন্দাদের দাবি, এই হেরোইনের বাজারদর ২০ কোটি টাকা৷ গাড়িতে ছিল বছর ৫০-এর মঈনুদ্দিন মণ্ডল ও সোমনাথ সামন্ত । সোমনাথের বয়স ৩৫ । সোমনাথই গাড়ি চালাচ্ছিলেন । গোয়েন্দারা জানিয়েছেন, উদ্ধার হওয়া হেরোইন অত্যন্ত উচ্চমানের । তারা কোথা থেকে এই হেরোইন নিয়ে আসছিল তা জানার চেষ্টা চলছে । কলকাতায় কার হাতে এই মাদক তারা তুলে দিত তাও জানার চেষ্টা চলছে৷ শনিবারই তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে । আদালতে STF পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে ।

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...