Saturday, April 4, 2026

সঙ্কটজনক সৌমিত্র, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না

Date:

Share post:

নবমীর দিনে ফের বাঙালির কাছে খারাপ খবর। সঙ্কটজনক বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। উডল্যান্ড হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতা চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করেছেন।

হাসপাতালের সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টিমের প্রধান অরিন্দম কর জানিয়েছেন, অভিনেতাত প্লেট লেটের সংখ্যা ক্রমশ কমছে। রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে। চিকিৎসকরা কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আলোচনা করছেন। দিন তিনেক আগে যে পরিস্থিতি ছিল, তার চেয়ে অভিনেতার চেতনা কমছে। বিভিন্ন টেস্ট হয়েছে। চিকিৎসকদের ধারণা সৌমিত্রর কোভিড এনসেফেলোপ্যাথি বাড়ছে। এই পরিস্থিতি কয়েক দিন ধরেই চলছে। অবস্থার প্রয়োজনে স্টেরয়েড ও অন্যান্য ওষুধ দেওয়া হলেও এখন আর সেভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না।

ডাক্তাররা আশীতিপর অভিনেতার বয়সের পাশাপাশি কোমর্বিডিটি নিয়ে দুশ্চিন্তায়। ফুসফুস ও রক্তচাপ ঠিক থাকলেও প্লেটলেট কমছে। কেন কমছে, সেটা বুঝতে না পেরে কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন।

৬ অক্টোবর ৮৫ বছরের অভিনেতা হাসপাতালে ভর্তি হন। কোভিড আক্রান্ত হন। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। দ্রুত সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু বিগত ৭২ ঘন্টায় অবস্থার অবনতি হতে শুরু করে। অরিন্দমবাবু বলেন, আমরা চেষ্টা করছি। কিন্তু বয়সের কারনে অনেক ক্ষেত্রেই কিছু করার থাকে না।

আরও পড়ুন-রাজ্যপাল বুদ্ধদেববাবুকে দেখতে গেলেন কেন?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...