Monday, April 6, 2026

চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ডোভাল : ভারত যুদ্ধের জন্য প্রস্তুত

Date:

Share post:

সকালে নাথুলা সীমান্তে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছিলেন চিনকে। আর দুপুরে প্রতিরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল চিন-পাকিস্তানের নাম না করে সাফ জানালেন, ভারত যুদ্ধের জন্য প্রস্তুত।

অজিত ডোভাল শনিবার আমলা ও শিল্পপতিদের সভায় বলেন, ভারত কখনও অন্য কোনও দেশকে আক্রমণ করে না। অতীতে এরকম নজির কখনও পাওয়া যাবে না। কিন্তু কেউ যদি ভারতকে আক্রমণ করে, তাহলে ছাড় পাবে না। প্রত্যাঘাত করবে। প্রয়োজনে সীমানা পেরিয়ে পাল্টা হামলা চালিয়ে শিক্ষা দেবে হামলাকারীকে। ভারত যুদ্ধের জন্য প্রস্তুত।

ডোভাল বলেন, পাকিস্তান আইএসআইকে কাজে লাগিয়ে ভারতকে মাঝে মধ্যেই রক্তাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সুবিধা হবে না। অন্যদিকে ভারতের কাছে খবর রয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে চিন তাদের ঘাঁটি তৈরির চেষ্টা চলছে। ভারত নজর রেখেছে। কিন্তু কোনওরকম বেচাল দেখলেই ভারত কড়া ভাষায় জবাব দেবে।

আরও পড়ুন-নাম না করে চিনকে ফের কড়া বার্তা রাজনাথের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...