Monday, April 6, 2026

রাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে, বিসর্জনে আরও বৃদ্ধি পাবে ?

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশ পছন্দ হয়নি অনেকেরই৷ পুজোর দিনগুলিতে এই ‘বিপ্লবী’-রা হয় নিজেরা মন্ডপে ঘুরেছেন অথবা সোশ্যাল মিডিয়ায় মন্ডপে ঢুকে প্রতিমা দর্শনে প্ররোচনা দিয়েছেন৷

তাদের কৃতিত্বেই রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ৷ এ বছর প্যান্ডেলে ঢুকে প্রতিমা না দেখলে জীবন ব্যর্থ হবে,এমন মানসিকতার লোকজনই রাজ্যে বিপদ বাড়াচ্ছেন৷ রবিবার ফের এর প্রমাণ দিয়েছে রাজ্য সরকারের পরিসংখ্যান৷ সোমবার থেকে শুরু প্রতিমা নিরঞ্জন৷ এক্ষেত্রে আশঙ্কা শতগুণে বেশি৷ এই ‘ভয়ে’ ভীত রাজ্য প্রশাসন।

পুজোর দিনগুলিতে রাজ্যে প্রতিদিন নতুন সংক্রমণ ৪ হাজার পার হয়েছে। মহানবমীতেও তার ব্যতিক্রম হয়নি। এই নিয়ে পর পর ৬ দিন সংক্রমণের এমন ছবি তৈরি করলেন ‘বিপ্লবীরা’৷

রবিবার, মহানবমীর সন্ধ্যায় স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন জানাচ্ছে,

🔴 রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৪,১২৭ জন।

🔴 শনিবার এই সংখ্যা ছিল ৪ হাজার ১৪৮।

🔴 রাজ্যে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ ছিল ২২ অক্টোবর, ৪ হাজার ১৫৭ জনের।

🔴 এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৪৯,৭০১জন।

🔴 শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মোট ৯১৫ জন৷

🔴 মাত্র ৫ জন কম আক্রান্ত হয়েছেন কলকাতায়। আক্রান্তের সংখ্যা ৯১০-জন৷

🔴 রবিবার পজিটিভিটি রেট বা সংক্রমণের হার লাফিয়ে বেড়েছে ।

🔴 রাজ্য প্রশাসনের ‘ভয়’ আরও বাড়িয়ে দিচ্ছে প্রতিদিন মৃত্যুর সংখ্যা৷

🔴 শনিবারের সরকারি বুলেটিনে মৃতের সংখ্যা ছিল ৫৯। রবিবার তা বেড়ে হয়েছে ৬০।

🔴 এই নিয়ে রাজ্যে মোট করোনা-শহিদ ৬,৪৮৭ জন।

🔴 আক্রান্তের মতো মৃতের সংখ্যাতেও শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা,
মৃতের সংখ্যাতেও শীর্ষে, মৃত্যু হয়েছে ১৮ জনের৷

🔴 কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪ জন।

🔴 ৪ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।

🔴 ৩ জন করে মারা গিয়েছেন হাওড়া, হুগলি, বীরভূম ও মুর্শিদাবাদে।

🔴 কলকাতা, উত্তর ২৪ পরগনার পাশাপাশি অন্য কয়েকটি জেলা নিয়েও দুশ্চিন্তা বেড়ে চলেছে প্রশাসনের।

🔴 বেশি সংক্রমণ কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনায় ২৭৬ জন, হুগলিতে ২৫২জন এবং হাওড়ায় ২১৭ জন।

🔴 এছাড়াও ২০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন নদিয়া জেলায়। এই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত হয়েছেন ২২০ জন।

আরও পড়ুন- “বন্ধুর সম্পর্কে এই মন্তব্য করা অনুচিত,” ভারত প্রসঙ্গে ট্রাম্পকে কটাক্ষ বাইডেনের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...