Saturday, June 13, 2026

ঋদ্ধির ঝোড়ো ইনিংসে টুইটারে প্রশংসার বন্যা

Date:

Share post:

মাত্র একটা ম্যাচের পারফর্ম্যান্সের নিরিখে ঋদ্ধিকে দল থেকে বাদ দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। শেষমেশ তাঁকে দলে ফেরায় ডু অর ডাই ম্যাচে। মাঠে ফিরেই ব্যাট হাতে উপেক্ষার জবাব দিয়েছেন ঋদ্ধি। ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন টিম ইন্ডিয়ার টেস্ট উইকেটকিপার।
অত্যন্ত স্মার্ট ব্যাটিং, উপভোগ্য ইনিংস। কিংবদন্তি সচিন তেন্ডুলকর ঠিক এরকমই বাছা বাছা বিশেষণ ব্যবহার করেছেন ঋদ্ধিমান সাহার ইনিংসকে বর্ণনা করতে গিয়ে। মাস্টার ব্লাস্টার স্পষ্ট জানালেন, কোনও স্লগ নয়। লাইন-লেনথ বুঝে শট নিয়েছেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান।
এই ইনিংসের জন্য টুইটারে তার জমিয়ে প্রশংসা হচ্ছে। তিনি নিজের এই ইনিংসে ১২টি বাউন্ডারি আর ২টি ছক্কা মারেন। দুবাইয়ে ব্যাট হাতে ‘সুপারম্যান’ হয়ে উঠলেন ঋদ্ধি। ভাগ্য সহায় না হওয়ায় মঙ্গলবার নিশ্চিত সেঞ্চুরি মাঠে ফেলে এসেছেন।
দিল্লি বোলারদের ছন্দ নষ্ট করার কাজটা প্রথমে শুরু করেন ঋদ্ধিই। ওয়ার্নার ঝড় তুলে ফেরার পরে তাণ্ডব শুরু করলেন বঙ্গতনয়। হায়দরাবাদের রানের গতি কোনও সময়েই কমতে দিলেন না। নিখুঁত টাইমিং করলেন। বুদ্ধিমত্তার সঙ্গে বল প্লেস করলেন মাঠের বিভিন্ন প্রান্তে। রাবাদা-নরতিয়ের মতো দ্রুতগামী বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন তিনি। ৪৫ বলে ৮৭ রানের ইনিংসে অক্রিকেটীয় শট একটাও খুঁজে পাওয়া যায় নি। ম্যাচের সেরাও তিনি।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...