Wednesday, March 11, 2026

করোনার সুপার স্প্রেডার শিশুরা, স্কুল খোলার ভাবনার মাঝেই আশঙ্কা ICMR-এর

Date:

Share post:

করোনা ভাইরাসের দাপট দেশজুড়ে ক্রমবর্ধমান। বিপুল সংখ্যক মানুষ সংক্রামিত হচ্ছেন প্রতিদিন। তবে ব্যাপকভাবে এই করোনা ভাইরাস ছড়ানোর পিছনে সবচেয়ে বড় হাত ‘করোনা সুপার স্প্রেডার’দের। করোনা আক্রান্ত অথচ তাদের শরীরে নেই কোনও লক্ষণ। অজান্তেই তাদের মাধ্যমে সংক্রমিত হয়ে যাচ্ছেন বহু মানুষ। স্বাস্থ্যমন্ত্রকের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এরাই। এসব কিছুর মাঝেই এবার শিশুদের নিয়ে আশঙ্কার কথা শোনালো আইসিএমআর।

করোনাভাইরাস শুরুর একেবারে প্রথমভাগে অনুমান করা হচ্ছিল শিশুরাই তুলনামূলকভাবে এই ভাইরাসের থেকে নিরাপদ। তবে এদিন আইসিএমআর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানালেন, ‘শিশুদের নিয়ে যে ধারণা ছিল এবার তা পাল্টাতে হবে। শিশুরা ব্যাপকহারে করোনা সংক্রমণ ছড়াতে সক্ষম।’ সমীক্ষায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের মোট সংক্রামিত ৮ শতাংশের বয়স ১৭ বছরের নিচে। এবং পাঁচ বছরের কম যাদের বয়স তাদের আক্রান্ত হওয়ার হার ১ শতাংশেরও কম। তাহলে শিশুরা সুপার স্প্রেডার কিভাবে? এক্ষেত্রে মিজোরামের উদাহরণ টেনে আইসিএমআর এর দাবি, মিজোরামে এখনও পর্যন্ত ৩১৫ জন শিশু করোনা আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা একটাই অন্যান্য দেশের মতো ভারতে করোনা আক্রান্ত শিশুদের মধ্যে এখনো পর্যন্ত কাওয়াসাকি রোগের লক্ষণ দেখা যায়নি।

আরও পড়ুন: রাজ্যের পুলিশ নিষ্ক্রিয়: অমিতকে নালিশ ধনকড়ের

এছাড়াও শিশুদের সুপার স্প্রেডার বলার অন্যতম বড় কারণ আমেরিকা। জুলাই মাসের মাঝামাঝি সময়ে স্কুল খুলেছিল আমেরিকাতে আর মাত্র দুই সপ্তাহের মাঝেই সেখানে করোনা আক্রান্ত হয় লক্ষাধিক শিশু। ভারতের সমস্ত রাজ্যের স্কুল খোলার তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমন পরিস্থিতিতে আইসিএমআরের তরফে যে দাবি করা হল তা নিশ্চিত ভাবেই চরম আশঙ্কার। সম্প্রতি বিশাখাপত্তনমে স্কুল খুলেছে এবং সেখানে স্কুল খোলার পরে এক দিনে একই ক্লাসের ৯ জন পড়ুয়া আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

spot_img

Related articles

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো...

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...

ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে বিশেষ সম্মাননা ম্যানচেস্টার ইউনাইটেডের, বুধেই রওনা মহারাজের

লর্ডসের বুকে জামা উড়িয়ে ভারতীয় ক্রিকেটের দাপট প্রতিষ্ঠিত করেছিলেন যে বাঙালি, এবার ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় তাঁকে সম্মানিত করতে...