Sunday, April 5, 2026

সাগরদিঘী থেকে ওষুধের কন্টেনার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

Date:

Share post:

মুর্শিদাবাদির সাগরদিঘী থেকে ওষুধ ছিনতাইয়ের ঘটনায় মধ্য প্রদেশ থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল সাগরদিঘী থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ঘটনার মূল মাথা কল্যাণ সিংকে।

লকডাউনের সময়, শিলিগুড়ি থেকে আসছিল একটি ওষুধ ভর্তি কন্টেনার। সাগরদিঘী থানার মোড়গ্রামের কাছে সেই কন্টেনারটিকে দাঁড় করিয়ে সমস্ত ওষুধ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তে নেমে প্রথমেই শিলিগুড়ি থেকে ডানকুনি পর্যন্ত সমস্ত টোল ট্যাক্সের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকে চিহ্নিত করা হয় দুষ্কৃতীদের।

পুলিশ সূত্রে খবর, ধৃত কল্যাণ সিংয়ের কাছে অন্তত ত্রিশটি লরি আছে। কিন্তু শিলিগুড়ি থেকে যে তিনটি লরি ওষুধ ভর্তি কন্টেনারটিকে অনুসরণ করেছিল, সেই তিনটি লরির মালিক অন্য কেউ। পুলিশ সেই সমস্ত মালিকদের জেরা করে। তিন জনের কাছ থেকেই কল্যাণ সিংয়ের নাম পায়। যদিও, প্রায় তিন সপ্তাহ ধরে চেষ্টার পরেও গ্রেফতার করা যায়নি কল্যাণ সিংকে।

আরও পড়ুন : ফের উত্তপ্ত মল্লারপুর: বনধের মধ্যেই বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার

এর পরেই তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃত তিন লরি মালিককে। তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গিপুরের মহকুমা পুলিশ অফিসার প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, জাতীয় সড়কের সাধারণত ডাকাতি করে থাকে এই দলটি। ঘটনায় আরও যারা যুক্ত রয়েছে তাদের খোঁজ চলছে তল্লাশি।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...