Monday, April 13, 2026

রাজ্যের সঙ্গে বিমাতার মতো আচরণ করছেন ধনকড়: কল্যাণ

Date:

Share post:

রাজ্যের সঙ্গে বৈমাত্রীয় সুলভ আচরণ করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সোমবার গোঘাটের বেঙ্গাই কলেজ মাঠে ‘বেঙ্গাই চল’ অভিযানের ডাক দিয়েছিলেন গোঘাট বিধায়ক মানস মজুমদার। তপশিলি জাতি উপজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার ও কৃষক বিরোধী কৃষি বিলের প্রতিবাদে গোঘাট জনসভা থেকে কেন্দ্রের শাসকদল বিজেপিকে তুলোধনা করেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়কে নজিরবিহীন আক্রমণ করেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, রাজ্যপাল একজন সাংবিধানিক প্রধান। তিনি রাজ্যের সঙ্গে বিমাতার মতো আচরণ করছেন। তিনি বিজেপির উপদেষ্টা হিসাবে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়াও এই জনসভায় উপস্থিত ছিলেন হরিপাল বিধায়ক বেচারাম মান্না, ধনিয়াখালি বিধায়ক অসীমা পাত্র, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার,গোঘাট বিধায়ক মানস মজুমদার সহ তৃণমূলের জেলা নেতৃত্ব।

আরও পড়ুন-শিলিগুড়িতে বাড়ছে সংক্রমণ: অক্সিজেনের ঘাটতি মেটানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অশোকের

Related articles

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...