Tuesday, June 23, 2026

অমিতের ৪৮ ঘন্টার কর্মসূচিতে কৈলাশ-মুকুলরা মরিয়া নিজেদের প্রমাণে!

Date:

Share post:

আজ, বুধবার রাতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লক্ষ্য টানা দু’দিন দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া।

বুধবার রাতে কলকাতায় নামছেন অমিত শাহ। তাঁকে স্বাগত জানাবেন দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, শিব প্রকাশ, কৈলাশ বিজয়বর্গীরা। রাজারহাটেরই একটি হোটেলে উঠবেন। সেখানে রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। মিনিট ৩০-এর বৈঠক। বুঝে নেবেন রাজ্যের পরিস্থিতি আর কর্মসূচি।

কাল, বৃহস্পতিবার, ৫ নভেম্বর সকাল ন’টার পর চপারে করে উড়ে যাবেন বাঁকুড়ায়। সেখাম থেকে বাঁকুড়া রবীন্দ্রভবন। সেখানে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। থাকবেন দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়্গ্রামের নেতারা। টানা দু’দফার বৈঠক। মাঝে কোনও গ্রামের মানুষের বাড়িতে মধ্যাহ্নভোজপর্ব হবে। পর অমিত শাহ ফিরবেন এয়ারপোর্টের হোটেলে।

আরও পড়ুন:দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তৃণমূলের মাথাব্যথা অভ্যন্তরীণ ক্ষোভ

শুক্রবার সকালে ৮-৮.৩০টার মধ্যে অমিত শাহ যাবেন দক্ষিণেশ্বরে পুজো দিতে। সেখান থেকে সোজা সল্টলেকের ইজেডসিসি। সাংগঠনিক বৈঠকে থাকবেন দুই ২৪পরগণা, কলকাতা ও হাওড়ার জেলা নেতৃত্ব। বৈঠকের মাঝে কোনও উদ্বাস্তু পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ খেতে যাবেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। বিকেলে সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীর বাড়িতে সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে। কৈলাশবাহিনী মাথার ঘাম পায়ে ফেলে শেষ ৭২ ঘন্টায় অজয়বাবুকেই পেয়েছেন। যদিও কৈলাশদের সঙ্গে সাক্ষাৎকারের পরেই অজয় চক্রবর্তী জানান, তাঁর সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যরও ভাল সম্পর্ক ছিল! সন্ধ্যার পর তিনি নয়াদিল্লির উদ্দেশে উড়ে যাবেন।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...