Wednesday, April 1, 2026

অধীরের নিশানায় শাহ, বললেন ভোট এসেছে, তাই দরদ উথলে পড়ছে

Date:

Share post:

মতুয়াদের জন্য দরদ উথলে পড়ছে বিজেপির। কিন্তু দেশের মানুষের চাকরি চলে যাচ্ছে খেয়াল নেই সরকারের। নতুন চাকরি হচ্ছে না। বেকার বাড়ছে হু-হু করে বাড়ছে। জিনিসপত্রের দাম আকাশছোঁওয়া। ভ্রূক্ষেপ নেই সরকারের। আর এখানে মতুয়াদের জন্য কান্নাকাটির রোল। অমিত শাহর রাজ্য সফরের দুপুরেই বিজেপিকে কাঠগড়ায় তুলে ধুয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

অধীর শুধু বিজেপি নয়, তৃণমূলকেও এক হাত নেন। বলেন, বাংলায় জাত-পাতের রাজনীতি চলছে। আর এ নিয়ে তৃণমূল-বিজেপির প্রতিযোগিতা চলছে। বাংলা জাতপাতের রাজনীতিকে ছুড়ে ফেলে দেবে। এ তো উল্টো পথে যাওয়া। কে বড় হিন্দু তার প্রতিযোগিতা চলছে।

আরও পড়ুন : অমিত সফর: নাটক করতে এসে দিবাস্বপ্ন দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের

অধীর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ভোট এসেছে বোঝা যাচ্ছে। অমিত শাহ এসেছেন নির্বাচনী চমক দিতে। আগে বিজেপিকে বলতে হবে তারা ভারতের জন্য কী করেছে। এভাবে আর যাই হোক বাংলার মানুষকে বোকা বানানো যাবে না।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...