Saturday, April 4, 2026

এটাই আমার শেষ ভোট, সহানুভূতির হাওয়া তুলে ঘোষণা নীতীশ কুমারের

Date:

Share post:

এটাই আমার শেষ নির্বাচন। শেষ ভাল যার, সব ভাল তার। এই ভোটে আমাদের জেতান। বিহারে তৃতীয় তথা শেষ দফার ভোটের আগের প্রচারে বৃহস্পতিবার চমকপ্রদভাবে এই ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ সভাপতি নীতীশ কুমার। পূর্ণিয়ার প্রচারসভায় দাঁড়িয়ে নীতীশ এদিন জানিয়ে দেন, এটাই তাঁর শেষ ভোট। জনসভায় তিনি বলেন, ‘‘জেনে নিন, আজই হল ভোট প্রচারের শেষ প্রহর। পরশু ভোটগ্রহণ। আর এটাই আমার শেষ ভোট।’’

নীতীশের এদিনের ঘোষণার পর আলোড়ন শুরু হয় রাজনৈতিক মহলে। এই ঘোষণা তাঁর রাজনীতি থেকে স্বেচ্ছাবসরের ইঙ্গিত কিনা, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে বিরোধীদের বক্তব্য, হাওয়া খারাপ বুঝে ‘শেষ ভোট’ বলে আমজনতার সহানুভূতি কুড়োতে চাইছেন নীতীশ। এই বিধানসভা ভোটের নির্বাচনী সভায় নীতীশকে লক্ষ্য করে পচা ডিমও ছোড়া হয়েছে। ফলে তাঁর জনপ্রিয়তা যে কমছে তা বুঝছেন বিহারের মুখ্যমন্ত্রীও। যদিও গত দেড় দশক মু্খ্যমন্ত্রী পদে থাকলেও নীতীশ কোনওদিনই বিহারে বিধানসভা ভোটে লড়েননি। বরাবরই বিধান পরিষদের সদস্য থেকেছেন। এবারেও তিনি বিধানসভা ভোটে লড়ছেন না। তবে অতীতে একাধিকবার লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছিলেন তিনি।

আরও পড়ুন:কোভিড ছড়াতে বাংলায় মিছিল হচ্ছে, লক্ষ্মণরেখা অতিক্রম নয়: নাম না করে তোপ মমতার

এদিন শেষ দিনের প্রচারে জনতার উদ্দেশে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘‘যার শেষ ভাল, তার সব ভাল। আপনারা সকলে হাত তুলে বলুন, আমাকে ভোট দেবেন কিনা।’’ জনতা তখন সমস্বরে নীতীশকে সমর্থন জানায়।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...