Saturday, April 4, 2026

হাথরসকাণ্ডের পর আদিবাসী বাড়িতে খাওয়া-দাওয়া অমিত শাহের কমেডি শো! কটাক্ষ অধীরের

Date:

Share post:

উত্তরপ্ৰদেশে দলিত-আদিবাসীরা ধর্ষিতা হচ্ছে, আর এ রাজ্যে এসে তাঁদের বাড়িতেই দুপুরে ভাত খাচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এসব নাটক-অভিনয়-রাজনীতি মানুষ বোঝে। আজ, শুক্রবার এভাবেই অমিত শাহের কড়া সমালোচনা করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

এদিন কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা করে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে মেয় রোডে গান্ধী মূর্তির পাদদেশে পর্যন্ত এক অভিনব প্রতিবাদ মিছিল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই তিনি অমিত শাহের দু’দিনের বঙ্গ সফর নিয়ে এমন কটাক্ষ করেন।

একইসঙ্গে কেন্দ্রের যে কৃষি বিল সেটা, কৃষকদের পক্ষে মোটেই সুবিধার নয়! স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতই বাংলা আসুক না কেন বাংলার মানুষ নিজের ভালোটা বোঝো! এদিন তিনি আরও প্রশ্ন তোলেন, কেন্দ্রের যে এনআরসি-সিএএ বিল পাস হয়ে গেছে সেটা এখনও কেন কার্যকরী হচ্ছে না? অধীরের দাবি, আসলে বিজেপির অন্দরেই এই নিয়ে অনেক মতভেদ আছে। বিজেপির একটা বড় অংশ এটা মেনে নিতে পারছে না। সেই জন্য এটা জনসমক্ষে আনছে না। নিয়ে আসলে নতুন বিতর্ক সৃষ্টি হবে দলের মধ্যেই।

এদিকে, অমিত শাহের আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে খাওয়া নিয়ে কটাক্ষ করে অধীর বলেন, এটা বিজেপির একটা নতুন রাজনীতি রঙ্গ! যখন সারা দেশ উত্তাল উত্তরপ্রদেশের হাথরস ঘটনা নিয়ে, যেখানে এক আদিবাসী দলিত কন্যা ধর্ষিত হয়েছেন, সেখানে তিনি একবারও যাননি। একটা বাক্যও খরচ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর বাংলায়এসে আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে খাওয়া-দাওয়া! এটা একটা কমেডি শো বলেই কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি!

আরও পড়ুন- গুরুংকে হারিয়ে মাথা চাপড়াচ্ছে বিজেপি, বুঝিয়ে গেলেন অমিত

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...