Friday, April 3, 2026

‘মোদির প্রার্থী’ ট্রাম্প পরাস্ত, আমেরিকার নতুন প্রেসিডেন্ট বাইডেন

Date:

Share post:

প্রত্যাশিত ছিলই। অবশেষে শনিবার ফল প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জোসেফ আর বাইডেন। তিনি হলেন আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট। বাইডেনের নাম নতুন প্রেসিডেন্ট হিসাবে ঘোষিত হতেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসে ফেটে পড়েন ডেমোক্র্যাট সমর্থকরা। পেনসিলভ্যানিয়ার টানটান জয় বাইডেনের ম্যাজিক ফিগার নিশ্চিত করেছে। পপুলার ভোটে এগিয়ে থাকার পাশাপাশি ইলেক্টরাল ভোটে ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী। তিনি পেয়েছেন ২৭৩ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট। বাইডেনের জয়ের সঙ্গে আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও মহিলা জিতলেন ভাইস প্রেসিডেন্ট পদে। ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিস হচ্ছেন দেশের নতুন ভাইস প্রেসিডেন্ট। নরেন্দ্র মোদির “প্রার্থী” ট্রাম্পের শিবির হতাশ।

এদিকে কোভিড মহামারি পরিস্থিতিতে আমেরিকায় করোনা মোকাবিলাই যে তাঁর প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার হতে চলেছে, তা নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার কয়েক ঘণ্টা আগেই জানিয়ে দেন জো বাইডেন। সেইসঙ্গে, সামাজিক বিভাজনমুক্ত এক ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার বার্তা দেন। আমেরিকার ইতিহাসে বাইডেনই সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে চলেছেন। ৭৭ বছর বয়সী বাইডেন এর আগে বারাক ওবামার প্রশাসনে পরপর দুই দফায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

আমেরিকাবাসীর উদ্দেশে দেওয়া বক্তৃতায় বাইডেন বলেছেন, আমি জানিয়ে দিতে চাই, আগামীদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলাই হবে আমাদের প্রশাসনের সর্বোচ্চ লক্ষ্য। এই কাজে কোনওরকম শিথিলতা নয়। ইতিমধ্যেই দেশে ২ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের তো জীবন ফেরাতে পারব না, কিন্তু আগামী মাসগুলোতে যাতে মানুষের জীবন আর না যায় সেটাই দেখতে হবে। বাইডেন বলেন, ইতিমধ্যেই আমি ও কমলা হ্যারিস দুজনেই করোনা মোকাবিলার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে শুরু করে দিয়েছি। তাঁর কথায়, আমি বিভাজনে বিশ্বাসী নই, এক জাতি হিসাবে গোটা আমেরিকার প্রতিনিধিত্ব করব। ভোটের সময় পারস্পরিক যা যা ক্ষোভ, বিক্ষোভ, রাগ ছিল, সেসব পিছনে ফেলে এখন ঐক্যবদ্ধ ও একাত্ম হয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন- অমিত শাহ মালা দিয়েছেন মানে ওটাই বিরসা মুণ্ডা! দিলীপের মন্তব্যে আদিবাসী সমাজে আলোড়ন

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...