Friday, April 3, 2026

নভেম্বরের শুরুতেই ব্যাট হাতে তৈরি শীত, শহরে আরও নামল পারদ

Date:

Share post:

বৃহস্পতিবার থেকেই নামতে শুরু করেছিল পারদ। আজ পৌঁছালো সর্বনিম্ন তাপমাত্রায়। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

সপ্তাহ শেষে এক ধাক্কায় যে তাপমাত্রা অনেকটাই কমবে, তা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। গতকাল সন্ধ্যায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১° কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, আজ সারাদিন পরিষ্কার থাকবে আকাশ। শীতের আমেজ থাকবে বেশি।

আরও পড়ুন : ধনতেরাসের আগে চড়ছে সোনার দাম, পাল্লা দিয়ে বাড়ছে রূপোও

গতকাল রাত থেকেই পারদ নিম্নমুখী ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী আগামী তিন থেকে চারদিন আরও কমবে তাপমাত্রা। ভোরবেলা এবং রাতের দিকে শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই রোদের তাপে উধাও হচ্ছে শীতের আমেজ।

 

জেলাতেও পারদ পতন অব্যাহত। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার জেরে আপাতত শীতের আমেজ বজায় থাকবে। গতকালই পশ্চিম বর্ধমানের তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। যা এখনও পর্যন্ত সবচেয়ে কম। রবিবার পানাগর সহ বেশ কিছু এলাকায় ১৪ ডিগ্রির নীচে নেমেছে তাপমাত্রা। আগামী তিন থেকে চারদিন আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর।

আরও পড়ুন : হেমন্তেই শীতের আমেজ, আরও জাঁকিয়ে পড়বে ঠান্ডা

বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যের বেশ কিছু অংশে আকাশ আংশিক মেঘলা থাকবে। যার ফলে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আকাশ পরিষ্কার থাকলে তাপমাত্রা আরও কমবে।

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...