Tuesday, March 24, 2026

মধ্যপ্রদেশ উপনির্বাচনে ২০টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস মাত্র ৭

Date:

Share post:

নির্বাচনী পারদ ক্রমশ চড়ে উঠেছে বিহারে। নীতীশ নাকি তেজস্বী? কে আসতে চলেছেন বিহারের শাসক হিসেবে? আজকেই সে উত্তর পেয়ে যাবেন বিহারবাসী। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু শুধু বিহার নয়, দেশজুড়ে লোকসভা ও বিধানসভা মিলিয়ে ৫৮ টি আসনে উপ নির্বাচন সম্পন্ন হয়েছে বিহারের সঙ্গেই। মঙ্গলবারই সেই নির্বাচনের ফল প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। চলছে ভোট গণনা। ১১ রাজ্যের এই ৫৮ উপনির্বাচনের মধ্যে বাড়তি নজর রয়েছে মধ্যপ্রদেশে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, মধ্যপ্রদেশে মোট ২৮ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১টি আসনে ইতিমধ্যেই জয় হাসিল করেছে বিজেপি। এগিয়ে রয়েছে আরো ১৯ টি আসনে। অন্যদিকে মাত্র ৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। এবং ১টিতে বহুজন সমাজ পার্টি (বিএসপি)

এর পাশাপাশি গুজরাটের (৮ টি আসন) সবকটিতেই এগিয়ে রয়েছে বিজেপি। হরিয়ানার (১টি আসন)রয়েছে কংগ্রেস। ছত্রিশগড়ের (১টি আসন) এগিয়ে কংগ্রেস। তেলেঙ্গানায় (১টি আসন) এগিয়ে বিজেপি। ওড়িশায় (২টি আসন) দুটিতেই এগিয়ে রয়েছে বিজেডি। ঝাড়খণ্ডে (দুটি আসন) দিতে গিয়ে কংগ্রেস অন্যটিতে জেএমএম। কর্নাটকে (২টি আসন) দুটিতেই এগিয়ে রয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে (৭ টি আসন) ৬টিতে এগিয়ে রয়েছে বিজেপি অন্যদিকে একটিতে এগিয়ে সমাজবাদী পার্টি। পাশাপাশি, মঙ্গলবার ভোট গণনা হবে উত্তর-পূর্বের রাজ্য মনিপুর ও নাগাল্যান্ডেও। জানা গিয়েছে, মণিপুরে (৫টি বিধানসভা আসন) যেখানে ৪টিতে এগিয়ে রয়েছে বিজেপি একটিতে নির্দল। নাগাল্যান্ডে (২টি আসন) একটিতে এগিয়ে এনডিপিপি এবং একটিতে নির্দল।

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...