Saturday, June 27, 2026

বিহারের চূড়ান্ত ফল জানতে মাঝরাত গড়াতে পারে, ধারনা নির্বাচন কমিশনের

Date:

Share post:

বিহারের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে মঙ্গলবার মাঝরাত পার হতে পারে৷ নির্বাচন কমিশনই এ কথা জানিয়েছে৷

করোনা-আবহে ভোট হয়েছে৷ ফলে সুরক্ষা বিধি মানতে গিয়ে ভোট গণনা প্রক্রিয়ায় বেশি সময় লাগছে৷ তাছাড়া করোনা- কারণে বিহারে বেড়েছে বুথের সংখ্যা৷ বেড়েছে EVM-এর সংখ্যাও৷

কমিশন জানিয়েছে, ২০১৫ সালে বিহারে বুথের সংখ্যা ছিল ৬৫ হাজারের মতো৷ করোনা- মোকাবিলায় বুথে ভিড় কমাতে সেই সংখ্যা এবার বেড়ে হয়েছে ১ লক্ষ ৬ হাজার৷ অর্থাৎ ১ লক্ষ ৬ হাজার EVM-এর গণনা করতে হবে৷ বিহারের মুখ্য নির্বাচন কমিশনার এইচ এন শ্রীনিবাস জানিয়েছেন, সাধারণত ২৫ থেকে ২৬ রাউন্ড গণনা হয়৷ সেখানে এবার প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫০ থেকে ৫১ রাউন্ড পর্যন্ত গণনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ প্রতিটি কেন্দ্রে গড়ে ৩৫ রাউন্ড করে গণনা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ যে কারণে ভোটের চূড়ান্ত ফল জানতে রাত হয়ে যেতে পারে৷

আরও পড়ুন-চিরাগ-অস্ত্রেই মাঠের বাইরে নীতীশ কুমার, কণাদ দাশগুপ্তর কলম

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...