Sunday, June 7, 2026

পিছিয়ে থেকেও শেষ ল্যাপে বাজিমাত, জিতে গেলেন লালু-পুত্র!

Date:

Share post:

ভোটের আগে নীতিশ কুমার নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক-সহ বিরোধীদের দাবি ছিল, হারের ভয়েই পুরনো আসন ছেড়ে হাসানপুর থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপের। কিন্তু এদিন গণনার শুরু থেকেই হাসানপুর কেন্দ্রে পিছিয়ে ছিলেন তেজপ্রতাপ যাদব। কিন্তু বিরোধীদের মুখে ঝামা ঘষে শেষ হাসি হেসেছেন লালু-পুত্রই। পিছিয়ে থেকেও শেষ ল্যাপে বাজিমাত! ওই আসন থেকে জয়ী হলেন লালুর বড় ছেলে।

ভোটগণনা শুরু হওয়ার পর প্রথম রাউন্ডের শেষে জেডিইউ প্রার্থী রাজ কুমার রাইয়ের থেকে পিছিয়ে পড়েন তেজপ্রতাপ। পরে ঘুরে দাঁড়ান। রাজকুমারকে তিনি শেষপর্যন্ত হারান ২১,১৩৯ ভোটের ব্যবধানে।

উল্লেখ্য, তেজপ্রতাপ গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন মহুয়া আসন থেকে। ওই আসন থেকে লড়ার কথা ছিল তাঁর প্রাক্তন স্ত্রী ঐষর্য রাইয়ের। জল্পনা শুরু হতেই তেজপ্রতাপ চলে যান হাসানপুর আসনে। এবং শেষ পর্যন্ত জয়লাভ করেন।

আরও পড়ুন- বুধবারই সৌমিত্রের ট্রাকিওস্টমি, একদিন অন্তর ডায়ালিসিস

Related articles

নাবালিকা হেনস্থা থেকে তোলাবাজির অভিযোগ, আটক কাউন্সিলর জসীমউদ্দিন 

রবিবার দুপুরে আটক কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসীমউদ্দিন (Md Jasimuddin)। এদিন ভোর সাড়ে পাঁচটা...

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...