Wednesday, April 1, 2026

বিতর্ক এড়াতে দীপাবলির বিজ্ঞাপন তুলে নিল তানিশক

Date:

Share post:

এবার দীপাবলির বিজ্ঞাপন নিয়ে বিতর্কে জড়াল গয়না বিপনী সংস্থা তানিশক। বিতর্কের সূত্রপাত বিজ্ঞাপনের বিষয়বস্তু নিয়ে । ওই বিজ্ঞাপনে বিপনী সংস্থার তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছিল, এবারে মহামারির আবহে দীপাবলিতে বাজি না পোড়ানোর। এরপরই বিজ্ঞাপনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের সূত্রপাত হয়। কেউ কেউ এমন মন্তব্য করেন যে, বিপণি সংস্থা কী এখন শিখিয়ে দেবে দীপাবলিতে আদৌ বাজি পোড়ানো হবে কিনা? যদিও আদালতের তরফ থেকে দীপাবলিতে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিতর্ক এড়াতে তানিশকের তরফ থেকে এই বিজ্ঞাপনটি তুলে নেওয়া হয়েছে।
নিশ্চয়ই ভাবছেন কী ছিল বিজ্ঞাপনটিতে? বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে, চারজন নারী দীপাবলি কিভাবে উদযাপন করবেন তা নিয়ে পরিকল্পনা করছেন ।যেখানে তাদের বক্তব্যের সারবত্তা হল দীপাবলিতে প্রদীপ জ্বালাবেন কিন্তু বাজি পোড়াবেন না।

আরও পড়ুন- ‘জয় ভারত মাতা’ বললেন শুভেন্দু, কী কী বললেন না?
কোভিড পরিস্থিতিতে, পরিবেশের সাথে মানুষের বেঁচে থাকার স্বার্থে তাদের পক্ষ থেকে এই অনুরোধ করা হয়। অনেকেই এই বক্তব্যকে সমর্থন করলেও অধিকাংশই সমালোচনায় মেতে ওঠেন সোশ্যাল মিডিয়ায়। এরপরই বিপণি সংস্থার তরফ থেকে বিজ্ঞাপনটি বন্ধ করে দেওয়া হয়।

Related articles

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...