Wednesday, June 17, 2026

ফিটনেসে সর্বোচ্চ, সাকিবের বিপ টেস্টে স্কোর ১৩.৭

Date:

Share post:

এই না হলে সাকিব আল হাসান!

আইসিসির নিষেধাজ্ঞার কারণে একটি বছর ধরে ক্রিকেটের বাইরে ছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন, ঘুরেছেন ফিরেছেন। সাকিবের তো ফিটনেস লেভেল তলানিতেই থাকার কথা।

কিন্তু ফিটনেস পরীক্ষায় দেখা গেল একদম উল্টো চিত্র। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে করা ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন সাকিব। বিপ টেস্টে তার স্কোর ১৩.৭। সোম ও মঙ্গলবার প্রায় একশরও বেশি ক্রিকেটার বিপ টেস্ট দিয়েছেন। সর্বোচ্চ স্কোর ছিল ১৩.৬। এই স্কোর করেছিলেন কুমিল্লার পেসার মেহেদী হাসান। সাকিব সবার শেষে পরীক্ষা দিয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে।

৩৭৬ দিন পর গত সোমবার সাকিব এসেছিলেন শের-ই-বাংলা স্টেডিয়ামে। ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল সেদিনই। কিন্তু প্রস্তুত না থাকায় দুদিন পরে দেওয়ার সিদ্ধান্ত নেন। বুধবার তার সেই টেস্ট হয়েছে। সেটাতেই সবাইকে চমকে দিয়েছেন সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিটনেস টেস্টে ক্রিকেটারদের জন্য মানদণ্ড বেঁধে দিয়েছিল ১১। অর্থাৎ ১১ নম্বরের কম পাওয়া ক্রিকেটাররা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পাবেন না। নাসির হোসেন, শুভাশীষ রায়, সোহাগ গাজীরা যেমন বিপ টেস্টে ফেল করেছেন। কিন্তু সাকিব শুধু পাস করাই নয়, সবাইকে ছাড়িয়ে তুলেছেন ১৩.৭। আর বুঝিয়ে দিয়েছেন, মাঠের বাইরে থাকলেও ফিটনেস ধরে রাখার কাজটি ভেতরে ভেতরে ঠিকই করে গেছেন।

সাকিবের বিপ টেস্ট নিয়েছেন হাইপারফরম্যান্স ইউনিট ও জাতীয় ক্রিকেট দলের ট্রেনার নিক লি। পরীক্ষা শেষে এই তারকা অলরাউন্ডারকে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, “সাকিব ভালো করেছে। সবকিছুই ঠিকঠাক ছিল। একদম ঠিক ছিল।”

আরও পড়ুন:৯ বাংলাদেশি জেলেকে অপহরণ মায়ানমার সীমান্তরক্ষীর

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...