Saturday, April 4, 2026

দলের সভায় ডাকা হয়নি, নন্দীগ্রামে দাঁড়িয়ে অভিযোগ দিব্যেন্দুর

Date:

Share post:

নন্দীগ্রামে দাঁড়িয়ে সাংসদ দিব্যেন্দু অধিকারী সাফ জানালেন, তাঁকে মঙ্গলবারের দলের সভায় ডাকা হয়নি। ডাকলে তিনি নিশ্চিত যেতেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্কের মাঝে ভাই দিব্যেন্দুর এই মন্তব্য নিশ্চিতভাবে বিতর্কের আবহাওয়া তৈরি করে দিল।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সভা থেকে মীরজাফর প্রসঙ্গ টেনে আনেন ফিরহাদ হাকিম। কিন্তু কারা এই মিরজাফর? দিব্যেন্দুর কাছে এ প্রশ্ন তুললে তাঁর জবাব, ভবিষ্যৎই বলবে কে বা কারা মিরজাফর। যদিও দোলা সেনের তোলা প্রশ্নের উত্তর তিনি পড়ে দেবেন বলে জানান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নন্দীগ্রাম আন্দোলনের মুখ। তাঁকে আমন্ত্রণ না করা বা তাঁর নাম না নেওয়া প্রসঙ্গটি সুকৌশলে এড়িয়ে যান দিব্যেন্দু।

আরও পড়ুন:আত্মহত্যায় প্ররোচনা মামলায় শীর্ষ আদালতে জামিন পেলেন অর্ণব গোস্বামী

দিব্যেন্দুর দাবি, প্রত্যেকবারই নন্দীগ্রামের সভা অরাজনৈতিক মঞ্চে হয়। ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির মঞ্চে। এবারও তাই হয়েছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...