Wednesday, March 11, 2026

অর্ণবের জামিনের বিরোধিতায় কুণালের বিরুদ্ধে মামলা, ‘ক্ষমা চাইব না’ পাল্টা হুঁশিয়ারি

Date:

Share post:

আত্মহত্যায় প্ররোচনা মামলায় সম্প্রতি শীর্ষ আদালতে গিয়ে জামিন পেয়েছেন রিপাবলিক টিভি সঞ্চালক অর্ণব গোস্বামী। বম্বে হাইকোর্টের পর শীর্ষ আদালতের এই জামিনের বিরোধিতায় একের পর এক টুইট করেন কমেডিয়ান কুণাল কামরা। যার যেই এবার বড়সড় সমস্যার মুখে পড়তে হল তাঁকে। ওই টুইটের জেরেই এবার আদালত অবমাননার দায়ে মামলা দায়ের হতে চলেছে কুণালের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় তিনি ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন এদিন।

অর্ণব গোস্বামী জামিনের পর বুধবার শীর্ষ আদালতের বিরুদ্ধে একেরপর এক টুইট করতে দেখা যায় কুণাল কামরাকে। ব্যঙ্গাত্মক একের পর এক টুইটে শীর্ষ আদালতের বিরুদ্ধে তিনি লিখেন, ‘এই দেশের শীর্ষ আদালত এই দেশের সর্ব শ্রেষ্ঠ মজার জায়গা।’ কুণালের এহেন ট্যুইটের পর তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপালের কাছে আবেদন জানান দুই আইনজীবী ও এক আইনের ছাত্র। তাদের সে আবেদনে সম্মতি দেন কে কে বেনুগোপাল। সঙ্গে অ্যাটর্নি জেনারেল এটাও জানান, ‘সকলের বোঝা উচিত কেউ যদি কোনও কারণ ছাড়া অভদ্রভাবে শীর্ষ আদালতের সমালোচনা করে তাহলে তাকে শাস্তি পেতেই হবে।’ পাশাপাশি তিনি এও জানান, ‘এখন অনেকেই জোর গলায় অসভ্যের মত শীর্ষ আদালত ও তার বিচারপতিদের দোষারোপ করে চলেছে। এটাকে বাকস্বাধীনতা বলে মনে করছে ওরা।’

আরও পড়ুন:অধীরে অসন্তোষ, চূড়ান্ত ক্ষুব্ধ সোমেনপুত্ররা কী ভাবছেন?

যদিও দমে যাওয়ার পাত্র নন কুণাল কামরা। সরাসরি অর্ণব গোস্বামী ও শীর্ষ আদালতের বিরুদ্ধে সরব হয়ে এদিন আরও এক টুইটে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ‘আমি আমার টুইট মুছে দেওয়া বা এর জন্য ক্ষমা চাওয়ার কোনও রকম মনোভাব নেই আমার। আমি মনে করি উনি শুধুমাত্র নিজেদের হয়ে কথা বলেন।’ পাশাপাশি কুণাল কামরা আরও লেখেন, ‘কোনও উকিল নেই, কোনও ক্ষমা নেই, কোনও জরিমানাও নেই, সময় নষ্টও নেই।’

spot_img

Related articles

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো...

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...

ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে বিশেষ সম্মাননা ম্যানচেস্টার ইউনাইটেডের, বুধেই রওনা মহারাজের

লর্ডসের বুকে জামা উড়িয়ে ভারতীয় ক্রিকেটের দাপট প্রতিষ্ঠিত করেছিলেন যে বাঙালি, এবার ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় তাঁকে সম্মানিত করতে...