Tuesday, June 23, 2026

ওড়িশায় ঘরের ভিতর এক পরিবারের ৬জনের কম্বল মোড়া দেহ

Date:

Share post:

ওড়িশার সোনাপদা জেলা একই পরিবারের ৬ জনের কম্বল মোড়া দেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য।মৃত্যু নিয়ে প্রবল ধন্দে পুলিশ। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বলাঙ্গির জেলার সোনাপোদা গ্রামের বাসিন্দা বুলু জেনা। স্ত্রী জ্যোতি ও চার সন্তান নিয়ে সংসার ছিল তাঁর। গত দশ বছর ধরে গ্রামে মধু সংগ্রাহক হিসেবে পরিচিতি ছিল তাঁদের।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অশান্তি চলে এই পরিবারের। বুধবার, সারাদিন প্রতিবেশীরা কোনও সাড়াশব্দ পাননি। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে দেহগুলি উদ্ধার করে।

বলঙ্গির থানার পুলিশ সন্দীপ মানকর বলেন, এটি খুন না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। তবে প্রশ্ন হচ্ছে,
যদি আত্মহত্যা হয়, তাহলে ছটি দেহকেই কম্বল চাপা দিল কে?
ছজনই আত্মহত্যা করেছেন?
নাকি এক বা দুজন বাকিদের মেরে আত্মঘাতী হয়েছেন?
এসব জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-ঘুমন্ত ৪ জনকে পিটিয়ে খুন, কারণ নিয়ে ধোঁয়াশা

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...