Wednesday, June 24, 2026

সেলফ আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ফের করেনার থাবা?

Date:

Share post:

সেলস আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একবার করোনাকে হারিয়ে জিতে ফিরেছেন তিনি। দ্বিতীয় বার আইসোলেশনে যাওয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। অনেকের প্রশ্ন তবে কি ফের করোনায় আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী?

সব প্রশ্নের উত্তর দিয়েছে ডাউনিং স্ট্রিট। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, সম্প্রতি কোভিড আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছেন বরিস জনসন। তাই সেলফ আইসোলেশনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন প্রধানমন্ত্রী। আপাতত নিজের বাসভবন থেকেই সব সরকারি কাজকর্ম সারবেন তিনি।

এদিকে ব্রিটেনে ফের দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ শুরু হয়েছে। অনেকেই মনে করছেন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী বরিস জনসনের সংস্পর্শে আসেন এক করোনা আক্রান্ত ব্যক্তি। সুরক্ষার স্বার্থ তাই সেলফ আইসলেশনে চলে যান তিনি। কেমন আছেন প্রধানমন্ত্রী? কতদিন থাকতে হবে আইসোলেশনে? সূত্রের খবর, নিয়ম অনুযায়ী ১৪ আইসোলেশনে থাকতে পারেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ বরিস জনসনের ভাইরাসের উপসর্গ দেখা যায়। ব্রিটেনের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পরামর্শে কোভিড পরীক্ষা করান তিনি। ১০ ডাউনিং স্ট্রিট তাঁর নমুনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। এপ্রিলের প্রথম সপ্তাহে লন্ডনের এক হাসপাতালে ভর্তি হন তিনি। দিন কয়েকের মধ্যেই সুস্থ হয়ে ফিরে আসেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:‘স্পুটনিক ভি’ পরীক্ষা দেশে! দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের জন্য প্রস্তুত হচ্ছে কানপুর

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...