Tuesday, February 3, 2026

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট তেজস্বীর

Date:

Share post:

মহাসমারোহে সোমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নীতীশ কুমার। শুধু নীতীশ নন, দুই উপমুখ্যমন্ত্রী সহ বিহার মন্ত্রিসভায় শপথ নিতে চলেছেন ১৫ জন মন্ত্রী। সোমবার বিকেল সাড়ে চারটে রাজভবনে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই খবর পাওয়া গেল বিহার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে প্রধান বিরোধী দল আরজেডি। সোমবার আরজেডির তরফে টুইট করে প্রকাশ্যে আনা হয়েছে এই তথ্য।

বিহারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন সকালে আরজেডি অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে নীতীশ সরকারকে ‘কাঠপুতুল’ সরকার বলে তোপ দেগে লেখা হয়েছে, ‘আরজেডি দল এই কাঠপুতুল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করছে। নির্বাচনে পরিবর্তনের জনাদেশ এনডিএর বিরুদ্ধে গিয়েছে। ষড়যন্ত্র করে জনগণের জনাদেশকে বদলে দেওয়া হয়েছে। বিহারের বেকার মানুষ, কৃষক, ছাত্র, যুবক, সমস্ত শ্রেণীর কর্মী, শিক্ষক সহ সমস্ত মানুষকে প্রশ্ন করুন বর্তমানে কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তারা। নির্বাচনে জালিয়াতি ও এনডিএর কারচুপিতে জনগণ ক্ষুব্ধ। আমরা জনপ্রতিনিধি এবং মানুষের পাশেই আমরা দাঁড়িয়ে থাকবো।’

আরও পড়ুন:প্রয়াত অভিনেতার স্মৃতিচারণ করলেন বাংলার জামাই অমিতাভ

উল্লেখ্য, বিহার নির্বাচনে এনডিএর জয় নিশ্চিত হওয়ার পর ভোট গণনার পাশাপাশি ইভিএম নিয়েও প্রশ্ন তুলেছে আরজেডির সহযোগী দল কংগ্রেস। নির্বাচনের প্রচার চলাকালীন খোদ রাহুল গান্ধী ‘ইভিএমকে ভোটিং মেশিন’ বলে তোপ দেগেছিলেন।এরপর গত ১০ নভেম্বর কংগ্রেস ও আরজেডি তাদের তরফে নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল পদে একাধিক জায়গায় পুনর্গণনার দাবি তোলা হয়। এরপর ফের একবার নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল তেজস্বীর দল।

spot_img

Related articles

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল মেষ: দূর প্রান্ত বা বিদেশে...

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...