Wednesday, June 24, 2026

NIA-র বিশেষ আদালতে সোমবার তোলা হচ্ছে লস্কর জঙ্গি মুন্নাকে

Date:

Share post:

নানান পন্থা অবলম্বন করে বারবার তদন্তকারীদের জাল ছিড়ে পালানোর পর, গত সপ্তাহে কর্ণাটক থেকে গ্রেপ্তার হয়েছে লস্কর জঙ্গি সৈয়দ ইদ্রিস নবি সাব ওরফে মুন্না। সোমবার এনআইএর বিশেষ আদালতে তোলা হচ্ছে এই জঙ্গিকে।

গত মঙ্গলবার কর্নাটকের সিরসি থেকে মুন্নাকে গ্রেফতার করে কলকাতার এনআইএ। এরপর শুক্রবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয় তাকে। পরদিন এনআইএর বিশেষ আদালতে অভিযুক্তকে তোলা হলে তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। আজ, সোমবার তাকে ফের এনআইএ-র বিশেষ আদালতে তোলা হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাকে জেরা করার পর একাধিক তথ্য হাতে পেয়েছে গোয়েন্দা বিভাগ। যে পন্থায় তদন্তকারীদের চোখে এতদিন ধুলো দিয়ে পালিয়েছিল মুন্না প্রকাশ্যে এসেছে সে তথ্যও। জানা গিয়েছে পাঁচ বছর ধরে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকাকালীন ত্রিশটিরও বেশি সিম কার্ড পরিবর্তন করেছে এই জঙ্গি। যার ফলে বারবার বিভ্রান্ত হতে হয়েছে তদন্তকারীদের। শুধু তাই নয় যে মোবাইলে সিম কার্ড ব্যবহৃত হতো তদন্তকারীদের বিভ্রান্ত করতে জনবহুল অঞ্চল ফেলে দিয়ে আসতো সেই মোবাইল।

গোয়েন্দা সূত্রে খবর, গত মার্চ মাসে ধরা পড়ে বাদুড়িয়ার তরুণী জঙ্গি তানিয়া পরভিন। লস্করের এই জঙ্গি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সংগঠনের অন্যান্য জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত। তালিকায় ছিল লস্কর, আল কায়দা, জামাতুল মুজাহিদিন, আনসার উল ইসলামের মতো জঙ্গি সংগঠনগুলো। আর এই সমস্ত জঙ্গি সংগঠন পরিচালিত হতো পাকিস্তানের আইএসআই এর মদতে। এই গ্রুপ থেকেই খোঁজ পাওয়া যায় লস্কর জঙ্গি মুন্নার।

আরও পড়ুন:ও কোনওদিন মরবে না। সারাজীবন আমাদের মধ্যে দিয়ে বেঁচে থাকবে : সাবিত্রী চট্টোপাধ্যায়

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কর্নাটকের প্রত্যন্ত এলাকার যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য প্ররোচিত করত মুন্না। তারা একাধিক মোবাইল ও নানা জিনিসপত্র বাজেয়াপ্ত করার পর এ বিষয়ে বিশদ তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। মুন্নার সূত্র ধরে দেশের নানা প্রান্তে গা ঢাকা দিয়ে থাকা আরও একাধিক জঙ্গির খোঁজ মিলবে বলে আশা করছে এনআইএ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...