Monday, June 22, 2026

ও কোনওদিন মরবে না। সারাজীবন আমাদের মধ্যে দিয়ে বেঁচে থাকবে : সাবিত্রী চট্টোপাধ্যায়

Date:

Share post:

উত্তমকুমার চলে যাওয়ার পর উনিই পূরণ করেছিলেন সেই ক্ষতি। এবার উনিও বিদায় নিলেন।আবার তৈরি হল একটা শূন্যস্থান। তাঁর মার্জিত ব্যবহার মুগ্ধ করত সকলকে। যে মানুষটার সঙ্গে এতদিন কাজ করেছি, পারিবারিক বন্ধু ছিল, তাঁর মৃত্যুতে আমি কিছু বলতে পারছি না।

আরও পড়ুন : বিদায় নিলেন বাংলা সিনেমার আভিজাত্য, শোকস্তব্ধ টলিপাড়া

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবিতে জনপ্রিয় জুটি তৈরি হয়েছিল অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের। রবিবার খবরটা পাওয়ার পর ভেঙে পড়েন তিনি। বলেন, ‘ও কোনও দিন মরবে না। ওর কাজের মধ্যে দিয়ে, ওর স্মৃতির মধ্যে দিয়ে চিরদিন ও বেঁচে থাকবে মানুষের মনে। ওঁর কার্যকলাপ, ওঁর কথা বলা, অভিনয়ের মধ্যে দিয়ে তিনি জীবিত। আমারও আর চলে যেতে বেশিদিন বাকি নেই। তবে যতদিন আছি সৌমিত্রকে কোনওদিন ভুলতে পারব না।’

দীর্ঘদিনের সম্পর্ক ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের। বন্ধুত্বের এক ভিন্ন রসায়ন ছিল তাঁদের। সৌমিত্র চট্টোপাধ্যায় বহুবার সাবিত্রী চট্টোপাধ্যায়ের প্রশংসা করেছেন। তিনি বলতেন, সাবিত্রীর মত সাবলিল অভিনয় করতে তিনি কোনও অভিনেত্রীকেই দেখেননি।

আরও পড়ুন : প্রিয় পুলুকে হারিয়ে শোকস্তব্ধ কৃষ্ণনগর

সৌমিত্র চট্টোপাধ্যায় মাটির মানুষ ছিলেন। কাজের ফাঁকে হাসি-ঠাট্টায় মাতিয়ে রাখতেন সকলকে। বয়স তাঁর জন্য কোনও অসুবিধা হত না। একথা বারে বারে বলেছেন তাঁর গুনমুগ্ধরা। সেই কথাই আবার বললেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...