Monday, June 22, 2026

সিঙ্গুরে ভাইফোঁটায় হিট ‘সীতাফল কাপ্পা’

Date:

Share post:

ভেষজ মিষ্টি প্রচলন বহুদিন হয়েছে রাজ্যে। এবার হুগলিতে প্রথম আতা ফলের নির্যাস থেকে তৈরি হয়েছে মিষ্টি সিঙ্গুরে। ভাতৃদ্বিতীয়া উপলক্ষে সোমবার সকাল থেকেই মিষ্টি দোকানে চলছে বেশ ভিড়। তবে গতবারের তুলনায় এবার ক্রেতার সংখ্যা কম।

এবছর জেলার সেরা আতা ফলের নির্যাস থেকে তৈরি সীতাফল কাপ্পা সন্দেশ। এই মিষ্টি নজর কেড়েছে ক্রেতাদের। তবে, শুধু আতার নয়, রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি। সিঙ্গুরের একটি মিষ্টির দোকানে এবছর ইটালিয়ান ডেসার্ড ‘টিরামিসু’ সন্দেশ তৈরি করেছে। তাতে রয়েছে কাজু, আমন্ড, শোনপাপড়ি ও সন্দেশের মিশ্রণ। এছাড়াও রয়েছে মাটির থালায় চামচ সহ বিভিন্ন পদের মিষ্টি। ট্র্যডিশনাল মিষ্টির মধ্যে রয়েছে লবঙ্গলতিকা, মতিচুর, গোপালভোগ, বাদশাভোগ, কেশর লর্ড চমচম সহ ক্যাডবেরির নানা আইটেম।

শেষপাতে রয়েছে সিঙ্গুরের বিখ্যাত দই। তবে এবছর কোভিড সতর্কতা মেনে মিষ্টির প্যাকেটের সঙ্গে বিনামূল্যে মাস্ক দেওয়া হচ্ছে ক্রেতাদের।

আরও পড়ুন-প্রিয় পুলুকে হারিয়ে শোকস্তব্ধ কৃষ্ণনগর

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...