Saturday, April 4, 2026

মালদহে বিধি ভেঙে বিজেপির বহুতল দলীয় কার্যালয়, অভিযোগ পুর প্রশাসকের

Date:

Share post:

পুর বিধি না মেনে বিজেপি কার্যালয় তৈরি হচ্ছে বলে অভিযোগ করলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান নীহাররঞ্জন ঘোষ। বুধবার, তিনি জানান, প্রযোজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষের অভিযোগ, বিজেপির কার্যালয়ের দোতলা এবং তিনতলার কাজ শুরু হয়েছে নিয়ম বহির্ভূতভাবে। পুরসভার কাছে কোনো অনুমতি ছাড়াই ভবনের কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন- লক্ষ্য উত্তরকন্যা অভিযান, উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচারের নির্দেশ মালব্যের

তবে বিজেপির জেলা সহ সভাপতি অজয় গাঙ্গোপাধ্যায়ের মতে, পুরসভার অভিযোগ ভিত্তিহীন। ২০০০ সালে ভবন নির্মাণের কাজ শুরু হয়। ২০০৩ সালে ভবনের এক তলা কার্যালয়ের উদ্বোধন করা হয়। সেই সময় ভবনের ৭তলা পর্যন্ত অনুমতি নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই বিজেপির দলীয় কার্যালয়ের দিকে আঙুল তোলা হচ্ছে।

আরও পড়ুন- ফের রক্তাক্ত পুলওয়ামা, জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত ১২

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...