Friday, June 26, 2026

বিজেপি নেত্রীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ষড়যন্ত্রের আশঙ্কা রাজনীতিবিদদের

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন বিজেপি নেত্রী খুশবু সুন্দর।অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। বুধবার সকালে তামিলনাড়ুর মেলমারুবথুর শহরের কাছে বড় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁর গাড়িতে জোরে ধাক্কা মারে৷ তিনি আহত না হলেও, দুমড়ে মুচড়ে গিয়েছে নেত্রীর গাড়ি৷

আরও পড়ুন : সলমন খানের অন্দরমহলে ঢুকে পড়ল করোনা, সেল্ফ আইসোলেশনে গোটা খান পরিবার

জানা গিয়েছে, তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ‘ভেল যাত্রা’ অভিযানে অংশ নিতে বুধবার সকালে কুড্ডালোরে যাচ্ছিলেন খুশবু সুন্দর। দুর্ঘটনার পর বিজেপি নেত্রী খুশবু জানান যে তিনি সম্পূর্ণ রূপে ঠিক রয়েছেন৷ তিনি আরও জানান যে, উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁর গাড়িতে ধাক্কা মারে৷ তাঁর গাড়ি বা চালকের কোনও দোষ নেই কারণ তাঁরা ঠিক রাস্তা দিয়েই যাচ্ছিলেন, জানিয়েছেন খুশবু৷

বুধবার সকালে এই দুর্ঘটনার পর এক ট্যুইট বার্তায় খুশবু সুন্দর জানান, তিন ডান দিকের লেন ধরে চলছিলেন। কোথা থেকে একটি কন্টেনার এসে তাঁর গাড়িটিকে পিষে দেয়। বিপদ আন্দাজ করে কোনও ক্রমে তিনি গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে, তাঁর চোট আঘাত বিশেষ লাগেনি।

আরও পড়ুন : এবার ওয়েব সিরিজে অভিষেক হতে চলেছে সানিয়া মির্জার

কীভাবে দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। চালককে আটক করে জেরা শুরু করেছে তারা। যান্ত্রিক কারণে দুর্ঘটনা নাকি বেপরোয়া গতির কারণে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন : মালদহে বিধি ভেঙে বিজেপির বহুতল দলীয় কার্যালয়, অভিযোগ পুর প্রশাসকের

অক্টোবর মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন খুশবু৷ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির কাছে নিজের ইস্তফা পত্রে কংগ্রেস দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তাঁর মত যাঁরা সাধারণের জন্য কাজ করতে চান, রাজনীতির মাধ্যমে সমাজসেবা করতে চান, তাঁদেরকেই ঠেলা হচ্ছে দূরে৷ এমনই অভিযোগ করেছিলেন কংগ্রস ছেড়ে আসা অভিনেত্রী৷

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...