Saturday, April 4, 2026

হাথরস কাণ্ড: গ্রেফতারির ৫০ দিন পর আইনজীবীর সঙ্গে কথা সাংবাদিকের

Date:

Share post:

হাথরস গণধর্ষণ কাণ্ডের পর সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক হয়েছিলেন তিনি। গ্রেফতার হওয়ার ৫০ দিন পর আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পানকে। তাও মাত্র পাঁচ মিনিটের জন্য।

ঘটনা কী? হাথরস গণধর্ষণ কাণ্ডের পর সংবাদ সংগ্রহ করতে যান সিদ্দিকি কাপ্পান। ওই খবর সংগ্রহ করতে গিয়ে আটক হন তিনি। গত ৫ অক্টোবর গ্রেফতার করা হয় বছর ৪১ এর ওই সাংবাদিককে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা হয়। গ্রেফতার হওয়ার ৫০ দিন পর আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পেলেন তিনি। পাঁচ মিনিটের ফোনে কাপ্পান তাঁর স্বাস্থ্য সম্পর্কে জানিয়েছেন আইনজীবী উইলস ম্যাথিউসকে। সেই সূত্রে জানা গিয়েছে, তাঁকে খাবার এবং ওষুধও সময়মতো দেওয়া হচ্ছে।

সোমবার উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। কাপ্পানের জামিনের আবেদন এবং তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া পিটিশন মামলা নিয়েই এই নোটিস। ‘‌মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে’‌, এই মর্মে কেরল সাংবাদিক সংগঠন ভারতীয় সংবিধানের ৩২ নম্বর ধারায় সাংবিধানিক রেহাই চেয়ে পিটিশন দায়ের করেছিল। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলা যায়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর মায়ের সঙ্গে মাঠে কাজ করতে যান উত্তরপ্রদেশের হাথরসের তরুণী। এরপরই নিখোঁজ হয়ে যান তিনি। পরিত্যক্ত জায়গা থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।  শরীর ভেসে যাচ্ছিল রক্তে। ১৫ দিনের লড়াই শেষে দিল্লির হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতা তরুণীর। আর এই মৃত্যুর পরই উত্তাল হয় সারা দেশ। প্রাথমিক পর্যায়ে সংবাদমাধ্যমকে তরুণীর গ্রামে ঢোকার উপরও নিষেধাজ্ঞা জারি যোগী সরকার। পরিস্থিতি বেগতিক বুঝে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসে সরকার।

আরও পড়ুন:আগামী বছরের শুরুতেই ভারতে কোভিড ভ্যাকসিন: আশার বাণী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...