Wednesday, March 25, 2026

শুভেন্দুর সভাস্থলের কাছেই মমতা-অভিষেকের ছবির তোরণ, কৌতূহল বাড়ছে

Date:

Share post:

সামনে সমবায় আন্দোলন, পিছনে শক্তি প্রদর্শন ‘দাদার অনুগামীদের’৷

পূর্ব ঘোষণা মতোই আজ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর পূর্ব মেদিনীপুরের রামনগরের আর এস ময়দানে ‘মেগা শো’ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। ‌

এদিন সকাল থেকেই টানটান উত্তেজনা রামনগরে৷ সমাবেশ মঞ্চে মুখ্যমন্ত্রীর ছবি না থাকলেও, সভা সংলগ্ন এলাকায় কিছু তোরণ নজরে এসেছে, যেখানে মুখ্যমন্ত্রীর ছবি আছেন তবে এইসব তোরণ শুভেন্দুর সমাবেশের উদ্যোক্তাদের করা নয় বলেই জানা গিয়েছে৷


‘অরাজনৈতিক মঞ্চ’ ব্যবহার করে ইতিমধ্যেই একের পর এক সভা করে জল্পনা ও বিতর্ক তেরি করেছেন শুভেন্দু অধিকারী৷ সেদিনই তিনি ঘোষণা করেছিলেন, ‘‘আগামী ১৯ নভেম্বর মেগা শো আছে রামনগরে। সমবায় সপ্তাহ নিয়ে। ওখানে অনেক সময় পাব। তখন বলব। বলার সুযোগও পাব। তবে যা বলতে হয়, তা করতে নেই। আর যা করতে হয়, তা বলতে নেই।’’ শুভেন্দুর এইসব কথাতেই সভা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ গত শনিবার রামনগরেই একটি কালীপুজোর উদ্বোধনে গিয়ে এই ঘোষণা করেছিলেন তিনি নিজেই৷

এদিন সকাল থেকেই রামনগরের আর এস ময়দানে লোক জমায়েত শুরু হয়েছে৷ অনেকেই আশা করছেন আজ বড় কিছু ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী ৷ জানা গিয়েছে, এই সমাবেশ শুরুর কথা বেলা ১১টায় থাকলেও, পঞ্জিকা মেনে তা বেলা ২টোয় করা হয়েছে শেষ মুহুর্তে৷

আরও পড়ুন:হাসপাতালে ভরতি হলেন মুকুল রায়

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...